বাংলাদেশ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ জুলাই ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজছাত্রের আত্মহত্যা

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আসাদুল ইসলাম (১৭) নামের এক কলেজ ছাত্র।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খোড়লকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আসাদুল ইসলাম ঐ গ্রামের নজরুল ইসলামের ছেলে ও কয়রার খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তার ভাবি মোবাইলের সমস্যা সমাধানের জন্য আসাদুলকে খুঁজতে থাকে। এসময় তাকে তার ঘরে না পেয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরের জানালা দিয়ে তাকে আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর পাশেই তার মোবাইল ফোনটি ফেলানো ছিলো। পরে জানা গেছে, মনোমালিন্যের কারণে প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে সে।

আসাদুলের বন্ধুরা জানিয়েছে, বেশ কয়েক মাস আগে রংপুরের একটি মেয়ের সাথে আসাদুলের ফেসবুকে পরিচয় হয়। সেখান থেকেই ঘনিষ্ঠতা। রোজই দীর্ঘসময় তারা ভিডিও কলে কথা বলতো, চ্যাটও করত। মাঝে মাঝে তাদের ভিতর মনোমালিন্য হতো। আসাদুল একটু বেশি আবেগী ছিল।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) টিপু সুলতান বলেন, ভিডিও কলে কথা বলার সময় যুবক গলায় ফাঁস দিয়েছে বলে জেনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সড়কপথে মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

১০

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

১১

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার

১২

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

১৩

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে গবাদিপশু বিতরণ

১৪

কলকাতায় একাধিক হোটেল বন্ধ, বুকিং করা রুম না পেয়ে বিপাকে বাংলাদেশিরা

১৫

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

১৭

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৮

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

১৯

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

২০
error: Content is protected !!