বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ ডিসেম্বর ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যে কারণে রোহিতকে নেতৃত্ব থেকে সরালো মুম্বাই

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী আসরে রোহিত শর্মার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া, বেশ কিছুদিন আগেই এমন সিদ্ধান্ত জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে কেন রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানো হলো, সেই ব্যাখ্যা এতদিন পাওয়া যায় নি। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে।

জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়াবর্ধনে জানিয়েছেন, ‘এটি (রোহিতকে সরানো) একটি কঠিন সিদ্ধান্ত ছিল। সত্যিকার অর্থেই এটি আবেগময় ছিল। এমন সিদ্ধান্তে ভক্ত-সমর্থকরা প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি মনে করি, সবাই আবেগী হয়ে পড়েছিল এবং আমরা অবশ্যই তাদের আবেগকে সম্মান জানাই। কিন্তু একই সময়ে ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমাদের অবশ্যই এমন ধরনের সিদ্ধান্ত নিতে হবে।’

তবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন রোহিত, সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জয়াবর্ধনে। ব্যাটে হাতে অধিনায়কের চাপ নিয়ে খেলতে হবে না তাকে। যে কারণে রোহিত ভালো খেলবেন বলে মনে করেন তিনি।

জয়াবর্ধনে বলেন, ‘পরবর্তী প্রজন্মকে পথ দেখানোর জন্য মাঠে ও মাঠের বাইরে রোহিতকে দলে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থেই সে একজন প্রতিভাবান ক্রিকেটার। আমি নিশ্চিত, আগামীতে যারা ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে, তাদেরকে পরিচালনার জন্য সে (রোহিত) উত্তরাধিকারের অংশ হবে।’

জয়াবর্ধনে মনে করেন, নতুনদের নেতৃত্বে আনা উচিত। অভিজ্ঞ রোহিতকে সরিয়ে তুলনামূলক কম অভিজ্ঞ হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার সিদ্ধান্তের পক্ষে শচিন টেন্ডুলকারের উদাহরণ টানেন তিনি।

জয়াবর্ধনে বলেন, ‘শচিন তরুণদের সঙ্গে খেলেছেন। তিনি অন্য কাউকে নেতৃত্ব দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে মুম্বাই ইন্ডিয়ান্স সঠিক পথে যাচ্ছে। এটি একই ঘটনা। আমরা এটি নিয়ে আলোচনাটি করেছি এবং সবাই এটি মেনে নিয়েছে। আগামী মৌসুমের কথা চিন্তা করেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি, ডি পলের গোল উৎসর্গ

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী

সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন

ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

শিশু রায়য়ানের পাশে দাড়ালেন আলফা, অন্যদেরও এগিয়ে আসার আহবান

প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ, কতটা টেকসই সমাধান? || এস এম জান্নাতুল নাঈম

১০

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সরদার নুরুল আমিন

১১

ঈশ্বরীপুরে ৫০ হাজার দেশীয় বীজ রোপণ

১২

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

১৩

লিওনেল মেসির বাবা আর নেই

১৪

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৫

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

১৭

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

১৮

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

১৯

সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা

২০
error: Content is protected !!