বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৩ ডিসেম্বর ২০২৩, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশৃঙ্খলা করলে প্রার্থিতা বাতিলসহ লাখ টাকা জরিমানা: ইসি রাশেদা

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনার বেগম রাশেদা চৌধুরী বলেছেন, যারা অস্থিতিশীল অবস্থা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন করবেন তাদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। কেই যদি আচরণবিধি লঙ্ঘন করে এবং সে অভিযোগ প্রমাণিত হলে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা এবং প্রার্থিতা বাতিলও করতে পারি।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

ইসি রাশেদা বলেন, আমরা সবাইকে সংযত হয়ে কাজ করার জন্য বলেছি, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসে তারা যেন ভয় না পায় সেটা নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের আশ্বস্ত করতে চাই। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনাদের যদি ভয় দেখানো হয়, বাঁধা দেওয়া হয় বা আপনাদের ইকুইপমেন্ট নেওয়া হয় এটাও শাস্তির আওতায় এনেছি আমরা।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে, সেটা তদন্ত করার জন্য আমাদের ইলেকটোরাল কমিটি মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত রিপোর্ট নির্বাচন কমিশন বরাবর পাঠানো হচ্ছে।

এর আগে সকালে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সিরাজগঞ্জ সরকারি কলেজে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705