বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ জানুয়ারি ২০২৪, ১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তালা উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র স্বাক্ষর জাল করে ৫ লক্ষ টাকা উত্তোলন!

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীনের স্বাক্ষর জাল করে ব্যাংক থে‌কে ৪ লাখ ৯০ হাজার ৭২০ টাকা উ‌ত্তোলন ক‌রে নি‌য়ে‌ছেন উপজেলা প‌রিষ‌দের অফিস সহায়ক পান্না কুমার রায়। এ ঘটনায় তা‌কে কেন চাকু‌রী থে‌কে বরখাস্ত করা হ‌বে না তা জান‌তে চে‌য়ে শোকজ করা হ‌য়ে‌ছে।

জানা গে‌ছে, গত ৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার চলতি হিসাব নং ২৮২০১০০০১৪০১১ থেকে চে‌কের এসবি ২৮২০৭৮৮৫৯৯৫ নং পাতা জমা দিয়ে
৪ লাখ ৯০ হাজার ৭২০ টাকা উ‌ত্তোলন করেন পান্না কুমার রায়। যা ২৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখা থে‌কে উ‌ত্তোলনকৃত স্টেট‌মে‌ন্টের মাধ্য‌মে কর্তৃপ‌ক্ষের দৃ‌ষ্টি‌তে আ‌সে।

এ ঘটনায় ৩ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে পান্না কুমার রায়‌কে কারণ দর্শানো নোটিশ দি‌য়ে‌ছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আ‌ফিয়া শারমীন।

এ বিষ‌য়ে যোগা‌যোগ করা হ‌লে অফিস সহকারী পান্না রায় বলেন, আমি কোনো নোটিশ পাইনি।

তবে ব্যাংক থেকে জাল স্বাক্ষরে টাকা উত্তোলনের কথা স্বীকার করেন তিনি।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০