বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ নভেম্বর ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক স্বপন গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: অতিমাত্রায় মুনাফা ও নানা ধরনের সুবিধা দেয়ার প্রলোভনে দেবহাটার কয়েক হাজার মানুষকে বড়শান্তা টগর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য করে সঞ্চয়ের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক স্বপন কুমার মন্ডল (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বপন আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের মজগুরখালি গ্রামের রঞ্জন মন্ডলের ছেলে।

রোববার (৫ নভেম্বর) সঞ্চয়ের টাকা খুইয়ে সর্বশান্ত গ্রাহকদের পক্ষে পুটিমারি গ্রামের দিলীপ গাইনের স্ত্রী বিষ্ণুপ্রিয়া গাইন বাদী হয়ে স্বপন কুমার মন্ডল ও তার স্ত্রী মধুমতি রায়ের বিরুদ্ধে মামলা (নং-০৩) দায়ের করলে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই শেখ গোলাম আযমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তবে এখনও পলাতক রয়েছে তার স্ত্রী ও ভুঁইফোড় এ সমিতির প্রধান মধুমতি রায়।

পুলিশ জানায়, বছর তিনেক আগে প্রতারক এ দম্পতি দেবহাটার বড়শান্তা বাজার ও সখিপুরে ঘর ভাড়া নিয়ে সমিতির কার্যক্রম শুরু করেন। কয়েক হাজার মানুষকে অতিমাত্রায় মুনাফা ও নানা ধরনের সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে তাদের সমিতির সদস্য করা হয়। পরে ডিপিএস ও সঞ্চয়ের কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে ঢাকায় আত্মগোপন করেন তারা।

সম্প্রতি স্বপন কুমার মন্ডল গোপনে এলাকায় ফিরেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

প্রতারক স্বপন মন্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তার স্ত্রী মধুমতি রায়কে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০