বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ জানুয়ারি ২০২৪, ১২:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরুখের সঙ্গে রোম্যান্স, শুটিংয়ে কেঁদে ফেলতেন রানি

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। এই জুটির কাছ থেকে বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার পেয়েছেন ভক্তরাও।

তবে রোম্যান্স কিং খ্যাত শাহরুখ খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি একবার কেঁদে ফেলেছিলেন রানি। নিজের সেই অভিজ্ঞতাই জানিয়েছেন সিনেমায় কাজ করার বেশ কয়েক বছর পর।

বলিউড তারকাদের শুটিংয়ে প্রায়সময়েই দেশের বাহিরে যেতে হয়। কখনো কখনো ইউরোপের কনকনে ঠান্ডার মাঝেও তাদেরকে কাজ করতে হয়। এমনই এক ঘটনা ঘটেছিল ‘কাভি আলভিদা না ক্যাহেনা’র শুটিং সেটে।

মাইনাস ১৪ ডিগ্রিতে হয়েছিল সিনেমার শুটিং। যেখানে একটি গানের দৃশ্যে পাতলা শাড়িতে শাহরুখের সঙ্গে রোম্যান্স করেছিলেন রানি। প্রচণ্ড পরিমাণের সেই ঠান্ডা সহ্য করতে পারেননি অভিনেত্রী। কিন্তু শুট শেষ না করারও উপায় ছিল না। কোনোমতে প্রতিটা শট শেষ করেই গাড়িতে চলে যেতেন রানি। সেখানেই কাঁদতেন তিনি।

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে রানি বলেন, ‘আমি একটা লাল রঙের শাড়ি পরেছিলাম। ঠান্ডায় জমে যাচ্ছিলাম। হাঁটার মতো অবস্থাতেও ছিলাম না। প্রতিটা শট শেষে আয়ান আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে যেতেন। সেখানে গিয়ে কাঁদতাম।’

শুধু রানিই নয়, বরফের দেশে শুটিংয়ে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে বলিউডের অনেক তারকার। শুধুমাত্র গল্পের তাগিতে সেই কষ্ট সহ্য করে অভিনয় করে গেছেন তারা।

শাহরুখের সঙ্গে রানি মুখোপাধ্যায় ‘কাভি আলভিদা না ক্যাহেনা’র যে গানটির দৃশ্য বরফের দেশে ধারণ করেছিলেন, সেই গান পরে হিট হয়েছিল বলিউডে। ভক্তদেরও কণ্ঠে শোনা গেছে এই সিনেমার একাধিক গান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!