বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ জানুয়ারি ২০২৪, ৯:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মানবাধিকার-গণতন্ত্র নিয়ে সরকারকে জাতিসংঘের তাগিদ

নিউজ ডেস্ক | বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি দেশের প্রতিশ্রুতি পুনর্নবীকরণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারপ্রধান ভলকার তুর্ক।

সোমবার (৮ জানুয়ারি) জেনেভায় এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ভলকার তুর্ক বাংলাদেশকে তার গতিপথ পরিবর্তন ও সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন। সহিংসতা এবং বিরোধী প্রার্থী ও সমর্থকদের দমন-পীড়নের ফলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভলকার তুর্ক অসন্তুষ্টি প্রকাশ করেন।

ভলকার তুর্ক বলেন, ‘ভোটের আগে কয়েক মাস ধরে হাজার হাজার বিরোধী সমর্থককে নির্বিচারে আটক করা বা ভয় দেখানো হয়েছে। এ ধরনের কৌশল সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়। ’

সব বাংলাদেশির মানবাধিকারকে পুরোপুরি বিবেচনায় নিতে ও দেশে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভলকার তুর্ক বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশিদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকারপ্রধান বলেন, অনেক কঠিন লড়াই করে বাংলাদেশে গণতন্ত্র জয়ী হয়েছে। সেটি যেন এখন মেকিতে পরিণত না হয়।

হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমি আন্তরিকভাবে আশা করি বাংলাদেশ এটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও দেখাবে। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০