বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ জুন ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অজ্ঞান না করে অস্ত্রোপচার, নিজে দেখলেন নিজের কিডনি প্রতিস্থাপন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগোর এক ব্যক্তিকে অজ্ঞান না করেই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এতে করে নিজ চোখে, জেগে থেকে, নিজের কিডনি প্রতিস্থাপন করতে দেখেছেন তিনি।

নর্থওয়েস্টার্ন মেডিসিনে গত ২৪ মে জন নিকোলাস নামের এই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের সময় কোনো ব্যথা অনুভব করেননি নিকোলাস। এমনকি জটিল এই অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পর হাসপাতাল থেকে বাড়িতে চলে যান তিনি।

এরমাধ্যমে কিডনি প্রতিস্থাপনে যুগান্তকারী নিদর্শন স্থাপিত হয়েছে। যেখানে এ ধরনের অস্ত্রোপচারের পর একজন রোগীকে ২ থেকে ৩ দিন— কাউকে কাউকে ৭দিনও হাসপাতালে অবস্থান করতে হয় সেখানে ২৪ ঘণ্টার মধ্যেই নিকোলাস বাড়িতে যেতে পেরেছেন।

অস্ত্রোপচারের আগে নিকোলাসের শরীরে প্রয়োগ করা হয় মেরুদণ্ডের চেতনানাশক। একজন শিশু জন্মের আগে মাকে যে চেতনানাশক প্রয়োগ করা হয় এটি একই ধরনের চেতনানাশক।

নিকোলাসের ওপর এই অস্ত্রোপচারটি করেছেন ডাক্তার সতীশ নাদিগ। তিনি জানিয়েছেন এই চেতনানাশক প্রয়োগের কারণে নিকোলাস জেগে থাকতে সমর্থ হয়েছিলেন। অস্ত্রোপচারটি সম্পন্ন করতে সবমিলিয়ে সময় লেগেছে মাত্র ২ ঘণ্টা।

নিজ চোখে নিজের কিডনি প্রতিস্থাপন দেখার ব্যাপারে নিকোলাস বলেছেন, “ওই সময় কি হচ্ছিল সেটি সম্পর্কে জানা বেশ ভালো অভিজ্ঞতা ছিল। এছাড়া তারা কী করছে সেটি সম্পর্কে তাৎক্ষণিক জানাও দারুণ ছিল। অস্ত্রোপচারের এক সময় আমি চিকিৎসককে জিজ্ঞেস করেছিলাম আমি কি আশা করতে পারি আমার চেতনানাশক কাজ করা শুরু করবে।”

তিনি আরও বলেছেন, “সত্যি বলতে আমার কোনো অনুভূতি ছিল না। আমার নিজের আরামের জন্য কিছু ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময় কী ঘটছিল তা সম্পর্কে আমি পুরোপুরি অবগত ছিলাম। বিশেষ করে যখন তারা আমার নাম ধরে ডাকছিল এবং বলছিল অস্ত্রোপচারের এই ধাপ ওই ধাপ শেষ হয়েছে।”

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

২

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৪

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৭

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৮

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৯

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১০

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০