বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৭ জানুয়ারি ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘গডফাদার’ হয়ে আসছেন শাকিব খান

বিনোদন ডেস্ক: গত বছরের শেষের দিকে শাকিব খানকে নিয়ে ‘তুফান’ নির্মাণের ঘোষণা দেন ‘দামাল’, সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফি। বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ’র প্রযোজনায় নির্মিত হবে ছবিটি।

ইতোমধ্যেই চলছে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ। এর মাঝেই সম্প্রতি এসকে ফিল্মসের ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে নির্মাতা রায়হান রাফি ‘তুফান’ সিনেমার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

তিনি জানিয়েছেন, এই সিনেমায় ‘গডফাদার’-এর চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। রায়হান রাফি বলেন, ‘শাকিব খান চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আমি অনেকদিন থেকে এই সিনেমার প্রস্তুতি নিচ্ছি। প্রায় চার মাস থেকে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।’

নির্মাতা বলেন, এ ধরনের সিনেমা আমি, শাকিব ভাই কেউ কখনও করিনি। ‘তুফান’ এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম। একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার। যেমন- কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা।

রাফি জানালেন, আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে ‘তুফান’ সিনেমার শুটিং। আপাতত এর বেশি আর কিছু বলতে চাইছেন না নির্মাতা।

এদিকে সম্প্রতি ‘তুফান’ সিনেমাটির শুটিং সেটের ডামি কিছু ছবি প্রকাশ পেয়েছে। যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। কয়েকদিন আগেই ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেন রায়হান রাফি। সেখানে রামুজি ফিল্ম সিটিতে চলছে ‘তুফান’-এর সেট নির্মাণের কাজ। নব্বই দশকের বাড়িঘর, গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হবে সেট। সবকিছু ঠিক থাকলে চলতি বছর কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!