বাংলাদেশ, রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২০ এপ্রিল ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ডেস্ক রিপোর্ট: ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। তাদের উদ্ধার করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান রিভেন বলেন, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আমরা নিহত দুইজন এবং আহত ১৬ জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পাঠিয়েছি। হাসপাতালে আরও ২ জন মারা গেছে বলে জেনেছি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ষোলঘর কবরস্থান এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকপ্রতিবন্ধী মো. ইফাজদ্দীনের সন্ধান চায় পরিবার

সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জলাবদ্ধতায় সাতক্ষীরার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১০

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

১১

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

১২

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৩

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৪

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১৫

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৭

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৮

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৯

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

২০
error: Content is protected !!