বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ জানুয়ারি ২০২৪, ১২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিএসএল থেকে সরে দাঁড়ালেন রশিদ

স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে বিগ ব্যাশ, এসএ-২০’র পর এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরে দাঁড়ালেন রশিদ খান। এই সময়ে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।
ফেব্রুয়ারির শেষ দিকে মাঠে ফেরার সম্ভাবনা আছে তার।

মূলত, গত নভেম্বরে পিঠের চোটের কারণে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতে হয় রশিদ খানকে। চলতি মাসের শুরুতে যদিও ভারত সফর করেন জাতীয় দলের সঙ্গে। কিন্তু খেলার জন্য যথেষ্ট ফিট ছিলেন না এই আফগান লেগ স্পিনার।

ইনজুরি প্রসঙ্গে আফগান হেড কোচ জনাথন ট্রট বলেছিলেন, ‘তার পিঠের চোট নিয়ে যে আমরা সত্যিই খুব সতর্ক সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমাদের নিশ্চিত করতে হবে যে, সে শতভাগ প্রস্তুত। এই ধরনের অস্ত্রোপচারের তাকে নিয়ে তাড়াহুড়ো করাটা ঠিক হবে। যখন সে ফিট হবে, তখনই মাঠে নামবে। সবকিছু ঠিক আছে কি না, তা নিশ্চিতের জন্য তার আরও কিছু চেক-আপের প্রয়োজন। মাঠে ফেরার কোনো নির্দিষ্ট সময়সীমা। আশা করি সে দ্রুতই ফিরবে। তবে তার ফেরা নিয়ে কোনো চাপ ও তাড়াহুড়ো নেই। ‘

রশিদ সরে দাঁড়ানোয় বিকল্প খেলোয়াড় খুঁজছে লাহোর কালান্দার্স। তবে আগামী মৌসুমের জন্য তাকে ঠিকই ধরে রাখবে তারা। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে গত তিন মৌসুম খেলেছেন রশিদ। এবারও তাকে সিলভার ক্যাটাগরিতে রিটেইন করে লাহোর।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে দেখা যেতে পারে রশিদকে। বিশেষ করে আইপিএলের আগে সময়মতো ফিট হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই স্পিনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

১

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

২

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৪

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

৭

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

৮

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

৯

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১০

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

১৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

১৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

১৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

২০