বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ এপ্রিল ২০২৩, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অঙ্কনের সেঞ্চুরিতে সাকিবদের টানা পঞ্চম জয়

স্পোর্টস ডেস্ক: হাফ সেঞ্চুরি করলেন ইমরুল কায়েস, মহিদুল ইসলাম অঙ্কন পেলেন তিন অঙ্কের দেখা। এই ব্যাটার থাকলেন ইনিংসের শেষ অবধি অপরাজিত।
এরপর ব্যাটিংয়ে নেমে পাল্লা দিতে পারেনি সাইনপুকুর ক্রিকেট ক্লাব। শুরুর দিকে জিততে না পারা মোহামেডান পায় টানা পঞ্চম জয়ের দেখা।

শুক্রবারে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫২ রানে হারিয়েছে মোহামেডান। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান করে মোহামেডান। জবাব দিতে নেমে ২২৪ রানে অলআউট হয়েছে সাইনপুকুর।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মোহামেডানের। ১০ বলে ২ রান করে সাজঘরে ফেরত যান আব্দুল মজিদ। কিন্তু এরপরই দলটি পায় বড় জুটি। ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কন যোগ করেন ৯৭ রান। ৭ চার ও ২ ছক্কায় ৯৬ বলে ৬৯ রান করে আউট হয়ে যান ইমরুল। মাসুম খান টুটুলের বলে হাসান মুরাদের হতে ক্যাচ তুলে দেন তিনি।

তবে অন্যপ্রান্তে দারুণ খেলতে থাকেন মাহিদুল ইসলাম। ইনিংসে শেষ অবধি অপরাজিত থাকেন তিনি, পান সেঞ্চুরির দেখা। ৬ চার ও ৭ ছক্কার ইনিংসে ১২৫ বলে ১২৫ রান করেন তিনি। এছাড়া ২৫ বলে ৩০ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে।

অবশ্য দলটির শেষদিকের ব্যাটাররা দলের রান খুব একটা বাড়াতে পারেননি। মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন ৬ বলে শূন্য রান করে। ২৯ বলে ২৬ রান আসে আরিফুল ইসলামের ব্যাটে। সাইনপুকুরের হয়ে দুই উইকেট করে নেন মেহেদী হাসান রানা ও মাসুম খান টুটুল।

জবাব দিতে নেমে হাফ সেঞ্চুরি হাঁকান সাইনপুকুরের উদ্বোধনী ব্যাটার খালিদ হাসান। ৬ চার ও ৩ ছক্কায় ৫৭ বলে ৫৬ রান করে জ্যাক লিনটনের বলে আউট হন তিনি। এছাড়া হাফ সেঞ্চুরি পান শুভম শর্মা। ৮ চারে ৭০ বলে ৬৬ রান করেন তিনি। মোহামেডানের হয়ে নাজমুল অপু তিনটি ও দুটি করে উইকেট নেন মুশফিক হাসান ও লিনটট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!