বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ জানুয়ারি ২০২৪, ৩:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও দুই তরুণীর বিয়ের সাক্ষী পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক: দুজনেই প্রাপ্তবয়স্ক মেয়ে। তাদের সম্পর্কও দীর্ঘদিনের। কিন্তু পরিবারের কেউ তা মেনে নেয়নি। তাই স্বেচ্ছায় নিজেদের প্রেমকে পরিণয়ে রূপ দিলেন প্রতিমা বিশ্বাস এবং পপি মণ্ডল। হাতে শাঁখা-পলা, মালাবদল ও সিঁদুর দানের মাধ্যমে মনের মানুষকে বিয়ের সম্পর্কে বেঁধে নিলেন দুজনে। আর সেই ঘটনার সাক্ষী রইলেন পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংরেজ বাজারে মেডিকেল কলেজ সংলগ্ন হ্যানটা কালী মন্দির অঞ্চলের মানুষেরা।

জানা যায়, প্রতিমা ও পপি দীর্ঘদিনের বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয়, সেখান থেকে মোবাইল ফোনের নম্বর দেওয়া-নেওয়া। এরপর আলাপ ধীরে ধীরে গাঢ় হয়। দুজনের বন্ধুত্ব পরিণত হয় প্রেমে। তারা পরিকল্পনা করেন একসঙ্গে থাকবেন। সেই পরিকল্পনা থেকেই নেন বিয়ের সিদ্ধান্ত।

পপি মণ্ডল বলেন, দু’বছর ধরে আমাদের সম্পর্ক। পরিবারের সদস্যদের জানিয়েছি এবং অনেকভাবে তাদের বুঝিয়েছিলাম, আমরা বিয়ে না করলেও একসঙ্গে বন্ধুর মতো থাকবো। কিন্তু কেউ আমাদের এই সম্পর্ক মেনে নেননি। তাই দুজনেই সিদ্ধান্ত নেই বিয়ে করার।

নতুন সংসার চলবে কীভাবে? থাকবেন কোথায়? এই প্রশ্নের জবাবে পপি জানান, পড়াশোনা শিখেছি। কোথাও না কোথাও অবশ্যই চাকরি পেয়ে যাবো। এরপর বাসা ভাড়া নিয়ে দুজনে একসঙ্গে থাকবো।

দ্বাদশ শ্রেণির ছাত্রী প্রতিমা বিশ্বাস বলেন, বাড়িতে জানিয়েছিলাম। তারা আমাদের সম্পর্ক মেনে নেয়নি। তাই দুজনে সিদ্ধান্ত নেই পালিয়ে বিয়ে করবো। আজ তা করে নিলাম‌।

সমকামী এ দম্পতি দাবি করেন, তারা সমাজে সমালোচনার ভয় পান না। বিয়ের মাধ্যমে ভালোবাসা পূর্ণতা লাভ করেছে, এতেই তারা খুশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১০

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১২

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১৩

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১৪

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৬

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৭

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৯

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

২০