বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী ইসলামিক প্রতিরোধ বাহিনী।

দেশটির উত্তরাঞ্চলের ইরবিল প্রদেশে অবস্থিত আল-হারির বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়।

খবর আল জাজিরার।
খবরে বলা হয়, শনিবার (৩ ফেব্রুয়ারি) ইসলামিক প্রতিরোধ বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি জানায়।

এতে বলা হয়, এদিন মধ্যরাতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি অবকাঠামোতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপরই ইসলামিক প্রতিরোধ বাহিনী মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের বিমান কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার সঙ্গে লজিস্টিক এবং অস্ত্র সরবরাহ অবকাঠামোতে সরাসরি আঘাত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, তাদের সেনাবাহিনী ইরাক ও সিরিয়ার যে স্থানগুলোয় হামলা চালিয়েছে সেখানে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামো ছিল। দূরপাল্লার বি-১ বোমারু বিমান দিয়ে হামলা পরিচালনা করা হয়।

সরাসরি যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যে গিয়ে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশদুটিতে হামলা যে পরিকল্পনা করছে, শনিবার ছিল যে পরিকল্পনার প্রথম ধাপ।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের টাওয়ার ২২ এলাকায় ড্রোন হামলা চালানো হয়। হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হন।

এ হামলার জবাবে ইরাক-সিরিয়ায় শনিবার মধ্যরাতে ব্যাপক হামলা চালায় মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের দাবি, এ হামলায় ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!