বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় দেবহাটা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান ।

দেবহাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আব্দুল লতিফ, দেবহাটা উপজেলা প্রাথমিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনির আহমেদ, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাবুদ প্রমুখ।

অনুষ্ঠানে বলা হয়, পরীক্ষামূলকভাবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। এর ফলে স্কুলে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি তাদের সুস্থ ও সবল দেহ তৈরী হবে।

উদ্বোধনী দিনে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬৫ জন ছাত্র-ছাত্রীকে আকিজের ২০০ মি.লি. ফার্মফ্রেশ দুধ খাওয়ানো হয়।

আগামী দুই বছরব্যাপী প্রতিদিন স্কুল চলাকালে উপস্থিত সকল শিক্ষার্থীকে দুধ খাওয়ানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০