বাংলাদেশ, শনিবার, ৩০ মে ২০২৬
১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৯ ডিসেম্বর ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড একমাত্র কোহলির

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ পেতে পেতেও পাওয়া হয়নি ভারতের। যেখানে টুর্নামেন্টসেরা ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে বছরের শেষটাও মলিন হলো ভারতের। অবশ্য এখনও সিরিজ হারেনি রোহিত শর্মার দলটি, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে তারা প্রোটিয়াদের কাছে হেরেছে। তবে হারের ম্যাচ দিয়ে ক্রিকেট ইতিহাসের অনন্য এক রেকর্ড গড়েছেন কোহলি। চলতি বছরে তিনি ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। বিশ্বের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ সাতবার এই রেকর্ড করেছেন তিনি।

গতকাল (বৃহস্পতিবার) সেঞ্চুরিয়নে টেস্টের তৃতীয় দিনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফল চলে আসে। কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গারদের গতি, বাউন্স আর সুইংয়ে দিশেহারা ছিলেন সফরকারী ব্যাটসম্যানরা। ফলে প্রথম ইনিংসে প্রোটিয়াদের দেওয়া ১৬৩ রানের লিডও পার হতে পারেননি রোহিত-কোহলিরা। ভারত ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরেছে। যেখানে দ্বিতীয় ইনিংসে তাদের হয়ে একমাত্র লড়াই চালানো ব্যাটার কোহলি। ৮২ বলে তিনি ৭৬ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংসে ৬৪ বলে ৩৮ রান করেছিলেন তিনি।

দলের বিধ্বস্ত হওয়ার দিনে খেলা ইনিংস মিলিয়ে ভারতীয় এই মাস্টার ব্যাটার এ বছর করেছেন ২০০৬ রান। এর আগে ২০১২, ২০১৪ সালের সঙ্গে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত টানা চারবছর দুই হাজার রান করার কীর্তি গড়েন ৩৫ বছর বয়সী ব্যাটার। সর্বোচ্চ সাতবার এমন কীর্তি গড়ার মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে। তিনি ছয়বার ক্যারিয়ারে এই কীর্তি গড়েছেন। এছাড়া পাঁচবার করে এমন মাইলফলকে পৌঁছে যৌথভাবে তিনে আছেন দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও মাহেলা জয়াবর্ধনে।

আফ্রিকানদের কাছে ‍হারের ম্যাচে আরও কীর্তি হয়েছে কোহলির। ভারতীয় এই তারকা দক্ষিণ আফ্রিকার মাঠে সব সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ ১৭৫০ রানের কীর্তিও গড়েছেন। ২৯ ম্যাচে ৫ সেঞ্চুরিতে এই রান করেন তিনি। ৬ ম্যাচ কম খেলে যেখানে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি কিংবদন্তি শচীনকে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক এতদিন প্রোটিয়া মাটিতে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। ৩৮ ম্যাচে ৬ সেঞ্চুরিতে ১৭২৮ রান করেছিলেন শচীন।

মাস দেড়েক আগে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে সব ম্যাচেই তার ব্যাট থেকে রান এসেছে। বিশ্বকাপের ম্যাচেই ওডিআই ফরম্যাটে তিনি শচীনের ৪৯টি শতরানের নজিরও ভেঙে দেন। পরে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর কয়েকদিন বিশ্রাম নিয়েছিলেন কোহলি-রোহিতসহ সিনিয়র ক্রিকেটাররা। এরপর ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেললেও সেখানে তারা ছিলেন না। কোহলি-রোহিতরা দলে ফিরেছেন এই টেস্ট সিরিজ দিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ২৮ বছর পর একই ফ্রেমে ৯৮ ব্যাচের বন্ধুরা

শ্যামনগরে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, ডিজিএমকে অপসারণের দাবি

রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়ে গেছেন: কুমিল্লার ডিসি

৫ দিনের আবহাওয়া পূর্বাভাস, ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ক্রিকেট ইতিহাসে অনন্য মাইলফলকে পাকিস্তান দল

১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ

একসঙ্গে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে কেন দীঘি?

দেশ কারও একার না, তাই গড়ার দায়িত্বও সবার: প্রধানমন্ত্রী

ব্যাংককের হোটেলে বোল্ড লুকে অভিনেত্রী, ‘বাঙালির অপমান’ বলছেন নেটিজেনরা

ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারের পাশে ডু সামথিং ফাউন্ডেশন

১০

গর্ভাবস্থায় এই ৯ খাবার খাবেন না

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১২

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৩

সাতক্ষীরায় ঈদ আনন্দে বিশ্বকাপ উন্মাদনা

১৪

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

১৫

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

১৬

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল

১৭

জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

১৮

মুক্তির পরদিনই ‘রকস্টার’-এর শো দ্বিগুণ করল স্টার সিনেপ্লেক্স

১৯

সাতক্ষীরায় প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের ঈদ পুনর্মিলনী

২০
error: Content is protected !!