বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ জুলাই ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেহজাবীনের প্রথম সিনেমাতেই সুখবর

ডেস্ক রিপোর্ট: টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে উৎসবের ৪৯তম আসর, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ডিসকভারি প্রোগ্রামে ‘সাবা’ ছাড়াও জায়গা পেয়েছে ২৩টি সিনেমা।

মেহজাবীন বলেন, ‘আমার প্রথম ছবি এটি। খুব ইচ্ছা ছিল বাংলাদেশে যখন মুক্তি পাবে, তখন আপনজন, সহশিল্পীরা মিলে একসঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখব। কিন্তু তার আগে ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে মুক্তির সুযোগ পেয়ে গেল। পৃথিবীর বিভিন্ন দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতা করে টরন্টোর মতো বড় উৎসবে মনোনীত হয়েছে, এটি আমার কল্পনার বাইরে ছিল। তবে যা হয়, ভালোর জন্য হয়। এটি আমাদের পুরো টিমের জন্য বড় পাওয়া।’

মেহজাবীন মনে করেন, এ উৎসবে তাঁর অভিনীত সিনেমার প্রদর্শনী তাঁর ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে। মেহজাবীনের ভাষ্যে, ‘বড় উৎসবে ছবিটি প্রদর্শনী হচ্ছে, একজন শিল্পী হিসেবে এটি আমার সৌভাগ্য। ক্যারিয়ারের জন্য অনেক বড় অর্জন। এখন মনে হচ্ছে, দীর্ঘদিন অপেক্ষার পর প্রথম সিনেমা হিসেবে এ গল্প বাছাই করার সিদ্ধান্তটি সঠিক ছিল।’

প্রায় ১৪ বছর ধরে বিনোদনের নানা মাধ্যমে কাজ করে আসছেন মেহজাবীন। নাটক, বিজ্ঞাপন, ওটিটিসহ সব মাধ্যমে কাজ করলেও বাকি ছিল বড় পর্দায় অভিনয়। তবে ভেতরে-ভেতরে সিনেমা করার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।

মেহজাবীন বলেন, ‘দীর্ঘদিন ধরে বিনোদনের নানা মাধ্যমে কাজ করলেও সিনেমাটা করা হচ্ছিল না। যেখানেই যেতাম, প্রশ্নের মুখোমুখি হতাম, কেন আমি সিনেমা করছি না? তবে আমি সিনেমা করার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম, মনের মতো করেই প্রথম সিনেমাটি করতে চাই। যে সিনেমা নিজের কাছেও স্মৃতি হয়ে থাকবে, দর্শকও সারা জীবন মনে রাখবেন। যে ছবির মান, গল্পের গভীরতা—সবই যেন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। তেমনই একটা গল্প, চরিত্র পেয়ে গেলাম।’

মেহজাবীন আরও বলেন, ‘ছবিটির গল্প শোনার পর থেকে নিজেই বুঝতে পারছিলাম, এটাই হবে আমার প্রথম ছবি। সেভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম। দীর্ঘ অপেক্ষার পর প্রথম ছবি হিসেবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটির প্রমাণ এখন পাচ্ছি।’

যৌথভাবে ‘সাবা’র গল্প ও চিত্রনাট্য করেছেন মাকসুদ হোসেন ও ট্রিলোরা খান। পরিচালক মাকসুদ হোসেনেরও এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

টরন্টো উৎসবে নিজের সিনেমা মনোনীত হওয়ার অনুভূতি জানিয়ে নির্মাতা বলেন, ‘২১ বছর ধরে প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছি, বিজ্ঞাপনচিত্র পরিচালনা করেছি। স্বপ্ন ছিল, একদিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানাব। গত বছর সেই স্বপ্ন পূরণ করেছি। নিজের প্রথম ছবি এত বড় উৎসবে প্রদর্শনীর সুযোগ পাবে, খবরটি আমাকে আপ্লুত করেছে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!