বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৪, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্বাদশ সংসদের প্রথম সারিতে আসন যাদের

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদে অধিবেশন কক্ষের প্রথম সারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসন পেয়েছেন সংসদের প্রবীণ সদস্যরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

এর আগেই সংসদ সচিবালয় সদস্যদের আসন বিন্যাস চূড়ান্ত করে।

এ সংসদের সরকারি বেঞ্চের (স্পিকারের আসনের ডান পার্শ্বে) আগের মতোই প্রথম আসনে বসেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরের আসনটি ফাঁকা রয়েছে।

এরপর থেকে পর্যায়ক্রমে আসন পেয়েছেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, আ ক ম মোজাম্মেল হক, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আবুল হাসানাত আবদুল্লাহ, ওবায়দুল কাদের ও তোফায়েল আহমেদ।

মাঝে অংশের (স্পিকারের আসন বরাবর সামনে) প্রথম সারির বাম দিকের প্রথম আসন পেয়েছেন সাবেক অর্থ মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। এর পর পর্যায়ক্রমে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, শিল্পমন্ত্রী ইউসুফ হোসেন হুমায়ূন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, রাজিউদ্দিন আহমেদ রাজু এবং শেষ আসনটি ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জন্য নির্ধারণ করা হয়েছে।

বিরোধী দলীয় বেঞ্চের (স্পিকারের আসনের বাম দিকে) প্রথম আসনে বসেছেন বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। তার বামে সংসদে বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদের আসন। এরপর পর্যায়ক্রমে জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) ইবরাহিম, স্বতন্ত্র হুসামউদ্দিন, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) আব্দুল লতিফ সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শাজাহান খান, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের আসন নির্ধারণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

১

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

২

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৩

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৪

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৫

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৬

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৭

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

৮

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

৯

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১০

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১১

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১২

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৪

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৫

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৬

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১৭

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১৮

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১৯

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

২০