বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ জুলাই ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিম না থাকলে সাকিব অধিনায়ক, বিশ্বকাপে রিয়াদ ‘পারফেক্ট চয়েজ’

স্পোর্টস ডেস্ক: অক্টোবরের শুরুতে ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এই টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশের আছে বড় স্বপ্ন।
আগের পথটা অবশ্য খুব একটা স্বস্তির যাচ্ছে না। অধিনায়ক তামিম ইকবাল মাঝে অবসর নিয়ে আবার ফেরার ঘোষণা দিয়েছেন। কিন্তু তার পিঠের চোট এখনও বিশ্বকাপের জন্য তাকে রেখেছে অনিশ্চিত।

আগামী মাসের শেষদিকে হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট থেকে বিশ্বকাপের দল খেলানোর কথা ছিল। কিন্তু এখনও নিশ্চিত হয়নি কেউই। তামিম না থাকলে নেতৃত্বই বা দেবেন কে? আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে অধিনায়ক ছিলেন লিটন। তবে বিশ্বকাপে সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

বৃহস্পতিবার মিরপুরে ক্লেমন ইনডোর টুর্নামেন্টের পর তিনি বলেন, ‘তামিম যদি ইনজুরির কারণে নেতৃত্ব না দিতে পারে তাহলে আমার কাছে মনে হয় ৯০ ভাগ মানুষই বলবে সাকিব আল হাসান। আমরা কয়েকদিন আগে দেখলাম যে আফগানিস্তানের যেখানে ৫০-৫০ ম্যাচ ছিল সেখানে তার নেতৃত্ব দুটো ম্যাচেই বাংলাদেশ দেখিয়েছে, তার নেতৃত্ব, তাকে যে সবাই পছন্দ করেন ড্রেসিংরুম সেটা দেখিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। ’

‘অনেকেই হয়তো আছেন কিন্তু আমি কাউকেই ছোট করব না। তাদের অনেক সময় আছে। কিন্তু সাকিব যে একটা ব্র্যান্ড, সে যখন আম্পায়ারের সঙ্গে কথা বলবে, ড্রেসিংরুমে থাকবে…সাকিব এই জায়গাটা তৈরি করেছে। তো কোন সন্দেহ নেই তামিম যদি কোন কারণে মিস করে তাহলে সাকিবকে দেখা যায়। ’

বিশ্বকাপে কারা থাকবেন, এ নিয়েও অনিশ্চয়তা আছে। বিশেষত সাত নম্বর পজিশনের জন্য কাকে নেওয়া হবে স্কোয়াডে, এটি নিয়ে। এ জায়গায় অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দৌড়ে আছেন আফিফ হোসেনের মতো তরুণরা। এই জায়গা আফিফের চেয়ে রিয়াদকেই এগিয়ে রাখছেন খালেদ মাসুদ।

তিনি বলেন, ‘আমরা কাউকেই বাদ দেওয়ার কথা বলব না, যেমন কিছুদিন আগে যেমন আফিফকে চেষ্টা করা হয়েছিল, কিন্তু আফিফ ভালো করতে পারেনি, দুর্ভাগ্য তার। সে প্রুভেন ক্রিকেটার, সৌম্য প্রুভেন ক্রিকেটার। আমরা সবাই জানি মাহমুদউল্লাহ অভিজ্ঞতার দিকে….দেখুন কয়েকদিন আগেও মুশফিককে বাদ দেয়ার কথা উঠেছিল কিন্তু সে কোন মানের ক্রিকেটার তা সে প্রমাণ করে দেখিয়েছে। তেমনি মাহমুদউল্লাহর বিশ্বকাপ অভিজ্ঞতাগুলো যদি দেখেন …বড় জায়গায় এমন বড় ক্রিকেটার গুরুত্বপূর্ণ। ’

‘এরকম টি-টোয়েন্টি হলে আমি বলতাম না কিন্তু এটা ওয়ানডে খেলা এখানে বিপক্ষে বড় দল থাকবে। কোন কারণে যদি চার উইকেট পড়ে যায় তখন অভিজ্ঞতাটা খুব দরকার যেমন একদিকে একজন ৬০ রান করবে। কোন দিন হয়ত উইকেট পড়বে না। কিন্তু যখন একটানে উইকেট পড়বে তখন কিন্তু সাত নম্বর পজিশন খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলে যেহেতু একটা সুযোগ ছিল আফিফদের যেহেতু কাজে লাগাতে পারেনি তো মাহমুদউল্লাহ একদম পারফেক্ট চয়েজ হয়, কিন্তু তাকে সমর্থন দিতে হবে। তারপরও যদি মাহমুদউল্লাহকে না নিয়ে যদি অন্য কাউকে নেয় তো তাকে সাপোর্ট দেয়া উচিত। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

২

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৩

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৪

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৫

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৬

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৭

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৮

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৯

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১০

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১২

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৩

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৪

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৫

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৬

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৭

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

২০