বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ নভেম্বর ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকালে সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

‘বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এই মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল এঁর সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, যশোর বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

মেলায় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, দি হাইব্রিড নার্সারি, ফোর এ এগ্রো, ফাহিম নার্সারি, ডালিয়া নার্সারি, জাহাঙ্গীর নার্সারি, সরদার নার্সারি, মদিনা নার্সারি, মায়া কানন নার্সারি, এমরান নার্সারি, পল্লী নার্সারিসহ মোট ২৩টি স্টলে গাছের চারা বিক্রি হচ্ছে।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নার্সারী মালিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

৫

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

৬

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

৭

সাংবাদিক মোহাম্মদ আলী সুজন ও মেহেদী আলী সুজয়ের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৮

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৯

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

১০

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

১২

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

১৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

১৪

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

১৫

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

১৬

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৭

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৮

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১৯

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

২০