বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ জুলাই ২০২৪, ৯:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনে নিহত আসিফের পরিবারের পাশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে নিহত আসিফ হাসানের পরিবারের খোঁজ খরব নিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শনিবার (২৭ জুলাই) বিকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে আসিফ হাসানের বাড়িতে যেয়ে তার কবর জিয়ারাত ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ ও জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নি প্রমুখ।

এসময় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে কাছে পেয়ে আসিফের মা, দাদীসহ পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েন।

এদিকে, আসিফের পিতা মাহমুদ আলম গাজী, ভাই ও চাচা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে সংঘাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসিফ হাসান।

দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ এলাকায় থাকাকালীন ছাত্রলীগের কর্মী ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০