বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ ফেব্রুয়ারি ২০২৪, ২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মরণব্যাধি ক্যান্সারে ৮০ ভাগ রোগী মৃত্যুবরণ করছে: প্রোভিসি ডা. ছয়েফ

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বলেছেন, মরণব্যাধি ক্যান্সারে ৮০ ভাগ রোগী মৃত্যুবরণ করছে। শত চেষ্টা করেও ক্যান্সারে আক্রান্তদের বেশিরভাগকে শেষ পর্যন্ত বাঁচানো যায় না। ক্যান্সার আক্রান্ত রোগীর সাথে পরিবারটিও ধুকে ধুকে শেষ হয়ে যায়। ক্যান্সারের হাত থেকে বাঁচতে হলে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তামাকজাত দ্রব্য পরিহার করতে হবে। একই সাথে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং রোগের শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরার বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আসুন কমায়, সেবার ব্যবধান’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ ডা। মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ও সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ রুহুল কুদ্দুস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, রোটারিয়ান ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দ হাসান মাহমুদ, রোটারি ক্লাব অফ সাতক্ষীরার সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সদস্য মোঃ কামরুজ্জামান রাসেল, আশরাফুল করিম ধনী, অফসোনীন ফার্মার এক্সিকিউটিভ রাসেল মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি ডা. মোখলেসুর রহমান, জেলা বিএমএ’র সভাপতি ডা. আজিজুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. এস জেড আতিক, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক প্রমুখ।

সভায় ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যচিত্র উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব ব্রাইট।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

১

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

২

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

৩

দেবহাটায় ক্রীড়া উৎসব

৪

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

৫

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

৬

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

৭

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

৮

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

৯

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১১

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১২

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১৩

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১৪

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১৫

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১৬

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

১৭

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১৮

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

১৯

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

২০