বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১২ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেট্রোরেলের বিরতি দুই মিনিট কমানোর ব্যবস্থা হচ্ছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: যাত্রী চাহিদা থাকলেও মেট্রোরেলের বগি আর না বাড়িয়ে ফ্রিকোয়েন্সির (বিরতি) সময় কমানোর একটা ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেট্রোরেল যোগাযোগের ক্ষেত্রে একটা বড় সুবিধা এনে দিয়েছে। এখন মানুষের প্রচুর চাপ, অনেকে উঠতে পারে না। সেক্ষেত্রে একটা আলোচনা আছে যে, ফ্রিকোয়েন্সি কমিয়ে ট্রেন বাড়িয়ে সুবিধাটা বাড়ানো যায় কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে মেট্রোরেল চালু করতে পারবো, কয়েক বছর আগেও এটা আমাদের কাছে স্বপ্নের মত ছিল। মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না যখন তখন বগি বাড়ানো যাবে। যখন তখন একটা চেঞ্জ করা যাবে। পৃথিবীর কোন দেশে মেট্রোর বগির সংখ্যা পাঁচের বেশি নয়। আমাদের এখানে অলরেডি ছয়টা কাজ করতেছে।

তিনি বলেন, এটা তো একটা টেকনোলজিক্যাল বিষয়। আমি অবাক হলাম, কোন কোন পত্রিকার সম্পাদকীয় লিখেছে যে, মেট্রোরেলের বগি আরও বাড়ানো হোক। এর বেশি বাড়ানোর আর কোন সুযোগ নেই। ‌ ফ্রিকোয়েন্সিটা দুই মিনিট করে কমানোর একটা ব্যবস্থা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের অন্যান্য মেট্রোরেল প্রকল্পের বিষয় বলেন, ফান্ড কমিয়ে প্ল্যান বিকৃত করতে আমরা চাইছি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০