বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএলে যোগ দিচ্ছেন মিলার, কবে নামবেন মাঠে?

ডেস্ক রিপোর্ট: চলতি বিপিএলে বেশ বড় তারকাদের নিয়ে দল সাজিয়েছিল ফরচুন বরিশাল। বিশেষ করে দেশি ক্রিকেটারদের নিয়ে, জাতীয় দলের সব বড় তারকায় আছেন মিজানুর রহমানের দলটায়। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের সাথে রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজও।

বিদেশীদের ক্ষেত্রেও পিছিয়ে নেই তারা। শুরুতে দুনিথ ওয়েল্লাগে এবং শোয়েব মালিকের মত তারকা এসেছিল। এখন আছে আহমেদ শেহজাদ, ওবেদ ম্যাককয়, কেশব মহারাজ কিংবা কাইল মায়ার্সের মত বড় সব নাম। তবে বরিশালের ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও বড় সুখবর।

চলমান বিপিএলে খেলতে আসছেন ডেভিড মিলার। চলতি সপ্তাহেই বরিশাল শিবিরে যোগ দেবেন এই প্রোটিয়া ব্যাটার। ফরচুর বরিশাল অবশ্য অনেক আগেই মিলারের যোগদানের খবর দিয়েছিল। এবার জানা গেল কবে যোগ দিচ্ছেন দলের সঙ্গে। আগামী ২১ ফেব্রুয়ারি তার ঢাকায় পা রাখার খবর জানা গিয়েছে। এরপর বরিশালের হয়ে খেলবেন পরবর্তী প্লে অফের ম্যাচ।

এর আগেও বিদেশি তারকা দলে সমানভাবে ভিড়িয়েছে বরিশাল। আহমেদ শেহজাদ, কেশব মহারাজরা তাদের প্রধান অস্ত্র। প্রথম ম্যাচে এসে বাজিমাত করেছেন কাইল মায়ার্সও। তবে নতুন করে ডেভিড মিলারের জন্য অপেক্ষা করছিল দলটি। প্রোটিয়া তারকা বরিশালের শিরোপা স্বপ্নে হতে পারেন তুরুপের তাস।

১০ ম্যাচ শেষ করা বরিশালের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে বিপিএলের প্লে-অফ। তামিম ইকবালের দলের সমীকরণ সহজ। তবে তাদের প্রতিপক্ষ কিছুটা কঠিন। টুর্নামেন্টের সেরা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে হবে তামিম ইকবালের দলকে।

দুই ম্যাচ থেকে অন্তত একটি ম্যাচেও যদি জয় আসে, তবে সেইফজোনে চলে যাবে তারকাখচিত দলটি। ১ ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ হয়েও প্লে-অফে যেতে পারে ফরচুন বরিশাল। আজ (সোমবার) তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ২৩ ফেব্রুয়ারি তারা খেলবে কুমিল্লার বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০