বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, জেলে আটক

সুলতান শাহাজান, শ্যামনগর: সুন্দরবনের খালে বিষ ঢেলে মাছ শিকারের সময় শেখ নাফিজ হোসেন (৪৭) নামে এক জেলেকে হাতেনাতে আটক করেছে কোবাদক স্টেশনের বনরক্ষীরা।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হাড়িপোতা খাল থেকে তাকে আটক করা হয়।

আটক নাফিজ হোসেন খুলনার কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের মৃত শেখ সিদ্দিক হোসেনের ছেলে। এসময় বিষ দিয়ে শিকারকৃত ৯ কেজি চিংড়ি মাছ, চার বোতল বিষ, একটি নৌকা ও ভেসালী জাল জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন বলেন, নিয়মিত টহলের সময় কোবাদক স্টেশন অফিসার মোবারক হোসেনের নেতৃত্বে নাফিজকে আটক করা হয়। অনুমতি না নিয়ে সুন্দরবনে প্রবেশ করে তিনি ৪১ কম্পাটমেন্টের হাড়িপোতা খালে বিষ ঢেলে মাছ শিকার করছিলেন। তিনি আরও বলেন, বিষ দিয়ে মাছ শিকারের ফলে বংশ বিস্তার বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি অনেক প্রজাতির মাছ ধ্বংস হয়ে থাকে। মোবরক হোসেন বাদি হয়ে নাফিজ হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারী চক্রের ব্যাপারে তথ্য দিলে বনবিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করার ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১০

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১১

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৩

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৫

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৭

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৮

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৯

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০
error: Content is protected !!