বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২ মার্চ ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিল্পকলা একাডেমি সম্মাননায় ভূষিত হলেন সাতক্ষীরার ১০ গুণী ব্যক্তি

ডেস্ক রিপোর্ট: শিল্প ও সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পকলা একাডেমি সম্মাননায় (২০২২-২৩) ভূষিত হলেন সাতক্ষীরার ১০ গুণী ব্যক্তি।

শনিবার (২ মার্চ) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে লোক সংস্কৃতিতে মোঃ সিরাজুল ইসলাম, নাট্যকলায় বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার ও রায়হান গফুর, সঙ্গীতে জি এম জাকির হোসেন, মোঃ আজিজুর রহমান ও জি এম সালাউদ্দীন বাপ্পী, যাত্রায় কালিপদ বিশ্বাস ও ভগবতী হাজারী, বাদ্যযন্ত্রে এ এফ এম একরাম হোসেন ও রাজু কুমার ঢালীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা (২০২২-২৩) প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলার সভাপতি বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু। স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্মেষা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল করিম সাবু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য মনজুরুল হক, ফারহা দিবা খান সাথী, হেনরী সরদার, কণ্ঠ শিল্পী শহিদুল ইসলাম, কণ্ঠশিল্পী চৈতালী মূখার্জী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষসহ ভারত থেকে আগত বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

প্রসঙ্গত, শুক্রবার শিল্প ও সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পকলা একাডেমি সম্মাননা (২০১৮-২০২১) প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

২

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৩

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৪

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৫

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৬

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৭

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৮

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৯

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১০

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১১

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১২

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৩

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৪

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৫

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৬

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৭

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৮

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৯

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

২০