বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩ মার্চ ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতির কারণে প্রবৃদ্ধির সুফল পাচ্ছে না মানুষ: টিআইবি

ডেস্ক রিপোর্ট: জাতীয় আয় ও মাথাপিছু আয় বাড়লেও দুর্নীতির কারণে দেশের মানুষ জাতীয় আয়ের প্রবৃদ্ধির প্রত্যাশিত সুফল পাচ্ছে না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, আমাদের জাতীয় আয় বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, এগুলো আমাদের অর্জন। কিন্তু দুর্নীতির কারণে আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধির প্রত্যাশিত সুফল আমরা ভোগ করতে পারছি না।

তার মতে, দুর্নীতি যদি মাঝামাঝি পর্যায়েও রোধ করা যেত তাহলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ৩ শতাংশ বেশি হতে পারতো।

শনিবার (২ মার্চ) খুলনার সিএসএস আভা সেন্টারে সচেতন নাগরিক কমিটির (সনাক) আঞ্চলিক সম্মেলনে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেইলি রোডের আগুনে নিহতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করে এবং একই সঙ্গে এ দুর্ঘটনাকে দুর্নীতির একটি ফলাফল হিসেবে অবহিত করেন ড. ইফতেখারুজ্জামান।

খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা পর্যায়ের ১৪টি সনাকের প্রায় দুইশো সদস্যের উপস্থিতিতে দুদিনব্যাপী দুর্নীতিবিরোধী এ আঞ্চলিক সনাক সম্মেলন শনিবার শেষ হয়।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- সনাক খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, সনাক ঝিনাইদহের সভাপতি এম সাইফুল মাবুদ, ফরিদপুরের সহ-সভাপতি পান্না বালা, বরিশালের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন, কুষ্টিয়ার সভাপতি আসমা আনসারী মীরু, খুলনার সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির, মাদারীপুরের সদস্য অধ্যাপক মকবুল হোসেন, যশোরের সদস্য মাহমুদ হাসান বুলু, রাজবাড়ীর সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান, বাগেরহাটের সভাপতি রাম কৃষ্ণ বসু, পটুয়াখালীর সদস্য মো. নূরেজ্জামান খান, ঝালকাঠির সদস্য শিমুল সুলতানা হেপী, বরগুনার সদস্য মো. আনিসুর রহমান, পিরোজপুরের সভাপতি এম এ রব্বানী ফিরোজ ও সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

মোংলায় যুব রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

১০

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

১১

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

১২

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

১৩

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৪

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

১৫

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

১৬

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

১৭

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

১৮

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১৯

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!