বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের নিচে চাপা পড়ে পাঁচজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার গাজার আল শাতি শরণার্থী শিবিরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
গাজার আল শিফা মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগের প্রধান মুহাম্মদ আল শেখ হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের আল শিফা মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কয়েকটি উড়োজাহাজ থেকে আল শাতি শিবিরে ত্রাণভর্তি বস্তা পড়তে দেখেছিলেন বেশ কয়েক জন সাংবাদিক। তবে কোন দেশের উড়োজাহাজ থেকে সেগুলো ফেলা হয়, তা তারা নিশ্চিত হতে পারেননি।

গাজায় হামলার পাশাপাশি পুরো অঞ্চলটি অবরোধ করে রেখেছে ইসরায়েল। এতে উপত্যকাটিতে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসার সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে, গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সেখানে উড়োজাহাজ থেকে ত্রাণসামগ্রী ফেলছে মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর।

তুলনামূলক অকার্যকর এবং ব্যয়বহুল এই ত্রাণ বিতরণ পদ্ধতির সমালোচনা করে আসছে গাজায় কাজ করা আন্তর্জাতিক সাহায্য সংস্থা গুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি বিষয়ক পরিকল্পনা সভা

১

এবারেও চুপিসারে চলে গেল শ্যামনগর হানাদারমুক্ত দিবস

২

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

৩

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

৪

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

৫

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

৬

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

৭

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৯

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

১০

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

১১

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

১২

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

১৩

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১৪

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

১৬

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১৭

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

১৮

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১৯

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

২০