বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৪ মে ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুবেলের শো-রুম উদ্বোধন করলেন সাকিব

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন করেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দেশের ঘরোয়া ক্রিকেটের প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রিকেটার এ সময় সেখানে উপস্থিত ছিলেন। রুবেলের এই শো-রুমের অবস্থান রাজধানীর বারিধারার ১০০ ফিটে।

সাকিবের উপস্থিত থাকার কথা আগেই জানিয়েছিলেন রুবেল। আজ (শনিবার) সন্ধ্যা পৌনে ৭টায় সেখানে এসে পৌঁছান সাবেক এই টাইগার অধিনায়ক। এর আগে বিকেলে রুবেলের শো-রুমে উপস্থিত হন নুরুল হাসান সোহান ও সাব্বির রহমান। পরবর্তীতে উদ্বোধনের সময় সেখানে হাজির হন কোচ সালাউদ্দিন, ক্রিকেটার হাসান মাহমুদ, শফিউল ইসলাম ও বাংলা সিনেমার নায়ক নিরব হোসেন।

বাংলাদেশ জাতীয় দল বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে চট্টগ্রামে অবস্থান করছে। গতকাল প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পায় নাজমুল হোসেন শান্ত’র দল। সিরিজের শুরুতে সাকিব ও মুস্তাফিজুর রহমান থাকছেন না— সেটি আগেই জানা গিয়েছিল। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া ক্রিকেটাররাও নেই টাইগারদের চলমান সিরিজের দলে।

এদিকে, এক সময় লাল-সবুজ জার্সিতে দুর্দান্ত সময় পার করা পেসার রুবেল বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন। অবশ্য গত কয়েক বছর ধরেই জাতীয় দলের হয়ে তার মাঠে নামা হয়নি। তবে নিয়মিত খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। এবার ক্রিকেটের বাইরে নতুন এক পরিচয়ে হাজির হয়েছেন রুবেল। তিনি বিশ্বব্যাপী মোটরসাইকেলের জনপ্রিয় ব্র্যান্ড ইয়াহামার ডিলার শো-রুম নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০