বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ মার্চ ২০২৪, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসপাতালে সেবার মানোন্নয়নে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে: এমপি আশু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

সভায় সভাপতির বক্তব্যে এমপি আশরাফুজ্জামান আশু বলেন, সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎকদের মানব সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সেবার মান উন্নয়নে প্রাইভেট ক্লিনিককে গুরুত্ব না দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রোগীদের গুরুত্ব দিতে হবে। সেবা দানে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।

এসময় কয়েকটি বিষয় সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন এমপি আশু।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সুফিয়ান রুস্তম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ, সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. শেখ ফয়সাল আহমেদ, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এসএমএ মুক্তাদির তামিম প্রমুখ।

সভায় হাসপাতালের জনবল সংকট, হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, দালাল প্রতিরোধ, অ্যাম্বুলেন্স সার্ভিসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১০

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১১

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১২

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৩

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৪

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

১৭

ইমরান খান-বুশরা বিবির পক্ষে দাঁড়াল আদালত

১৮

তালায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৯

আশাশুনিতে সুশীল সমাজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংলাপ

২০
error: Content is protected !!