বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ মার্চ ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩, আহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দুটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির ক্রিভি রিহ শহরে ওই হামলা চালানো হয়েছে। এতে তিনজন নিহত এবং আরও কমপক্ষে ৩৮ জন আহত হয়েছে। উদ্ধারকারী দলগুলো জীবিতদের উদ্ধার করতে ধ্বংসস্তূপের মধ্যে রাতভর তল্লাশি চালিয়েছে। খবর আল জাজিরার।

দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় আহতদের মধ্যে ২৮ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ জনই শিশু। টেলিগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, দুটি ভবনে হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি পাঁচতলা ভবন এবং অন্যটি নয়তলা ভবন।

তিনি বলেন, হামলায় আহতের সংখ্যা বাড়ছেই। আহতদের মধ্যে বহু শিশুও রয়েছে। একটি অ্যাপার্টমেন্ট ব্লকের উপরের দিকে ধোঁয়া উড়তে দেখা গেছে। উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত ভবনের প্রবেশপথ থেকে আহতদের সরিয়ে নিচ্ছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, জরুরি পরিষেবার সদস্য এবং স্থানীয় বাসিন্দারা লোকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করছেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা লোকজনকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

ইতোমধ্যেই চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহর। তিনি সেখানে জন্মেছেন এবং বড় হয়েছেন। তিনি এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, সেখানে যতদিন প্রয়োজন উদ্ধার অভিযান চালানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০