বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ এপ্রিল ২০২৩, ১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ক্রিকেটেও দেখা যাবে জিপিএস

স্পোর্টস ডেস্ক: হেড অব প্রোগ্রাম হিসেবে বেশ কয়েকমাস ধরেই কাজ করছেন ডেভিড মুর। বিসিবির একাডেমি ভবনে তার জায়গা হয়েছে।
এখানে বসেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনা সাজাচ্ছেন এই অস্ট্রেলিয়ান। এর মধ্যে তিনি কাজ করছেন জিপিএস নিয়েও।

মূলত বিসিবির সব প্রোগ্রাম ও টুর্নামেন্টের মধ্যে সমন্বয় করাই হবে মুরের মূল কাজ। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ক্রিকেটারদের তৈরিতেও নজর রাখবেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপে মুর জানিয়েছেন নিজের পরিকল্পনার কথা। দেশের ক্রিকেটে শিগগিরই জিপিএস ট্র্যাকার আনবেন মুর।

তিনি বলেন, ‘এমআইএসে যেসব ডাটা আছে সেসব নিয়ে আমি কাজ করবো। আমাদের জন্য ব্যাপারটা হচ্ছে যদি বিশ্বসেরাদের সঙ্গে লড়াই করতে চাই- তাহলে তারা যা করে তেমন কিছু করতে হবে অথবা অন্তত ভালো কিছু করার চেষ্টা করতে হবে। ’

‘তারা অনেকদিন ধরেই অ্যাথলেট ম্যানেজম্যান্ট সিস্টেম ব্যবহার করে। এটা আসলে যোগাযোগের জন্য অনেক বড় কিছু। অস্ট্রেলিয়ায় রাজ্য দলের ক্রিকেটারেরও এএমএস আছে, এতে যোগাযোগ বাড়ে এবং সবাই জানে কী হচ্ছে। ’

জিপিএস প্রসঙ্গে মুর বলেন, ‘এটা (জিপিএস) ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের চেয়ে বেশি কিছু। আমরা যেটা করতে চাচ্ছি, ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের জন্য একটা সিস্টেম দাঁড় করানো। আমাদের ক্রিকেটারদের স্থায়িত্ব ও ইনজুরিতে কম পড়ার ব্যাপারে চেষ্টা করতে হবে। কিছু সিস্টেম পেসারদের শরীরের চাপের ব্যাপারেও কাজ করবে, যেমন পেসারদের। ’

‘এই মুহূর্তে বাংলাদেশে কোনো জিপিএস নেই। আমি জানি না ক্লাবগুলো ব্যবহার করে কি না। আমরা কিছু কোম্পানির সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য সেরা প্রোডাক্টটাই আনার চেষ্টা করছি। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

২

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

৪

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

৫

The Climate Watch to deploy eight journalists at COP31

৬

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

৭

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৮

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৯

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

১০

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

১১

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

১২

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

১৩

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

১৪

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১৫

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১৬

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১৭

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৮

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৯

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

২০