বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শহীদদের নাম না নেওয়ায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা, সতর্ক করলেন বিএনপি-কেএমপি কমিশনারকে

ডেস্ক রিপোর্ট: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরে খুলনার রাজনীতিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত সভার প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নাম না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, আবু সাঈদ ভাই, মুগ্ধ ভাইসহ অন্যান্য শহীদদের নাম না নিয়ে কীভাবে মিটিং শুরু করতে পারলেন। প্রয়োজনে ২০ বছর এ জাতীয় সরকার থাকবে। তবে বিএনপি বা আওয়ামী লীগের মতো দলকে আমরা ক্ষমতায় চাই না। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গে তারা লুটপাট শুরু করে দিয়েছে। আমরা এ দেশটা সাজাতে চাই, নষ্ট করতে চাই না।

খুলনা শহরে নৈরাজ্য, চাঁদাবাজি ও লুটপাটের বিষয়ে বিএনপি নেতাদের নাম শোনা যাচ্ছে এমন অভিযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন, সতর্ক হয়ে যান। না হলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। এ সময় শিক্ষার্থীরা খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোজাম্মেল হকের পদত্যাগ দাবি করেন।

এর পরিপ্রেক্ষিতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ডের জন্য শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চান কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক।

এ সময় শিক্ষার্থীদের নানামুখী প্রশ্নের পরিপ্রেক্ষিতে মোজাম্মেল হক বলেন, আমাদের কেন এগুলো করতে হয়েছিল, এই আইনের অধীনে থাকলে তোমরা বুঝতে। এ নিয়ে আমি তোমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাই।

সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মুজাহিদ আকাশ। তিনি পুলিশ কমিশনারের কাছে প্রশ্ন করেন, স্বাধীন বাংলাদেশে কেন আপনারা আমাদের ওপর গুলি চালালেন। ছাত্র-জনতার ওপরে গুলি চালানোর আপনারা কে? কার নির্দেশে আপনারা আমাদের ওপর গুলি চালালেন?

এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন। পুলিশের সঙ্গে সভায় তারা উপস্থিত থাকায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, আগামীর দিনগুলো আমাদের সঠিকভাবে সাজিয়ে নিতে হবে।

সমন্বয়ক তানভীর বলেন, আপনারা এতদিন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। এখন আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে বসে আমাদের সঙ্গে সভা করার জন্য ডেকেছেন। আপনাদের চাটুকারিতা কমেনি। আমরা আপনাদের চাটুকার পুলিশ কর্মকর্তাদের বদলি চাই। আপনারা নিজ বিভাগের মধ্যে সংস্কার করেন। চাটুকারিতা বাদ দেন।

ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে বিএনপির শফিকুল আলম মনা বলেন, সাম্প্রতিক যেসব সহিংসতা ঘটেছে, এতে যদি বিএনপির কোনো কর্মী জড়িত থাকে, তবে তাদের বিচার করা হবে।

এক পর্যায়ে সভা শেষ না হওয়ার আগেই বিদায় নিতে চান পুলিশ কমিশনার। তিনি শিক্ষার্থীদের কাছে অনুরোধ করে বলেন, রাত ৯টায় যশোর ক্যান্টনমেন্টে জিওসির সঙ্গে আমার বৈঠক করতে হবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) আবারও আমরা সভায় বসব। এ সময় ছাত্ররা তার কথায় সম্মতি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১১

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১২

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৩

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৪

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১৫

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১৬

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১৭

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৮

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

২০