বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন প্রকল্পের সমন্বয় সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চলমান কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে বেসরকারি সংস্থা আশার আলো এই সভার আয়োজন করে।
আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদের সভাপতিত্বে এবং প্রকল্প অফিসার শেখ ইকবাল হোসেনের সঞ্চালনায় এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শাখাওয়াত হোসেন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, মৎস্য অফিসার আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, প্রকল্প হিসাবরক্ষক ফজলুল হক, রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মী এবং দাতা ও বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত প্রায় ১ বছর ধরে এ প্রকল্পের আওতায় উপজেলার কুলিয়া ও নওয়াপড়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো সমৃদ্ধকরণ, সাধারণ মানুষকে কমিউনিটি ক্লিনিকমুখী করে তোলা, কমিউনিটি ক্লিনিকের অবকাঠামোগত সংস্কার, ওয়াস ব্যবস্থা উন্নীতকরণ, বিনামূল্যে ঔষধ সরবরাহ, জেলা হাসপাতাল পর্যন্ত রোগীদের যাতায়াত ব্যবস্থাসহ নানামুখি উন্নয়ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আশার আলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১০

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১১

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১২

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৩

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৪

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৫

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৬

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৭

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৮

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পাইকগাছায় এনজিও ‘ঢেউ’ এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

২০