বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ মার্চ ২০২৪, ২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবা মুসলিম, মা হিন্দু— কোন ধর্মের অনুসরণ করেন সারা?

বিনোদন ডেস্ক: নবাব পরিবারের কন্যা সারা আলি খান। বাবা সাইফ আলি খান বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। মা অমৃতা সিংও ছিলেন জনপ্রিয় অভিনেত্রী। যদিও দুজনের ধর্মের বিশ্বাস নিয়ে পার্থক্য রয়েছে।

সাইফ আলি খান মুসলিম অন্যদিকে অমৃতা সিং হিন্দু। যে কারণে ছোট থেকেই সারাকে প্রশ্ন শুনতে হয়েছে, কোন ধর্ম অনুসরণ করেন তিনি? বাবার মুসলিম ধর্ম নাকি মায়ের হিন্দু ধর্ম?

যদিও নামের পাশে সবসময় ‘আলি খান’ পদবি ব্যবহার করেছেন সারা। যে কারণে অভিনেত্রীর মন্দিরে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস, পদবি নিয়ে মুখ খুলেছেন সারা।

সাইফকন্যা জানালেন, অতীতে তার ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্নে উঠলে তিনি বিরক্ত হতেন। তবে এখন এসব নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছেন। তিনি মনে করেন এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। কে কী ভাবছে, কী বলছে তাতে কিছু আসে যায় না।

সারা বলেন, ‘আমার ধর্মীয় বিশ্বাস, কী পছন্দ, আমি কীভাবে বিমানবন্দরে যাবো, এই সবই আমার সিদ্ধান্ত। এজন্য আমি কখনই কাউকে জবাবদিহি করবো না। কোনো কর্মকাণ্ডের জন্য কারো কাছে ক্ষমাও চাইব না।’

অভিনেত্রীর এমন মন্তব্যের কারণ- বিভিন্ন সময়ই তার মসজিদ, কিংবা মন্দিরে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেন সমালোচকরা। মন্দিরে গেলে একদল মানুষ সারার শাস্তি দাবি করেন, আবার মসজিদে গেলে তাকে ক্ষমা চাইতে বলেন। তাদের জবাবেই সারার এই অবস্থান।

সারাকে প্রায়সময়ই ধর্মীয় স্থানে দেখা যায়। নিজের ধর্মীয় যাত্রার নানা মুহূর্তই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। মন্দির হোক বা মসজিদ, সব কিছুতেই বিশ্বাস আছে সারার। তিনি স্পষ্ট করে বলেন, ‘এটা আমার পছন্দ। আমার ধর্ম নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই কারো।’

সাইফকন্যা আরও বলেন, ‘আমি একটি ধর্মনিরপেক্ষ, সার্বভৌম এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি কখনও অন্যায় নিয়ে খোলাখুলি কথা বলার প্রয়োজন অনুভব করিনি। কারণ আমি অযথা কথা বলায় বিশ্বাস করি না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আছে। সুতরাং, যদি এমন ঘটনা শুধু আমার সঙ্গে নয়, আমার চারপাশের লোকদের সঙ্গেও হয়, তাহলে আমি অবস্থান নেব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০