বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ সেপ্টেম্বর ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বটিয়াঘাটায় লিডার্সের স্টার প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক রিপোর্ট: খুলনার বটিয়াঘাটায় বেসরকারি সংস্থা লিডার্সের স্ট্রেন্দিং ট্রান্সফরমেটিভ অ্যাকশন ফর রেজিল্যান্স (স্টার) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দাতা সংস্থা ফ্রান্সের লাইফ-এনজিও’র সহযোগিতায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুনা আক্তার (সুমি)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম এবং লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

আলোচনায় অংশ নেন বটিয়াঘাটা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, ৪নং সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন, ৩নং ওয়ার্ড সদস্য আবুল কালাম হাওলাদার, ৪নং ওয়ার্ড সদস্য নাজমুল সাকিব সিদ্দিক, সংরক্ষিত ওয়ার্ড সদস্য রত্না অধিকারী এবং সুরখালী, ভগবতীপুর ও রায়পুর গ্রামের জনপ্রতিনিধিবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন লিডার্সের স্টার প্রকল্পের টিম লিডার সুশান্ত কুমার নাথ, প্রকল্প কর্মকর্তা শাশ্বতী নাগ এবং কমিউনিটি মবিলাইজার অরূপ কুমার সরকার ও নিলুফা ইয়াসমিন।

সভায় প্রধান অতিথি লেন, সুপেয় পানির সংকট নিরসনে ব্যবহৃত প্রযুক্তি টেকসই রাখতে নিয়মিত দেখভাল, পানির সঠিক ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে এলাকাভিত্তিক জনসচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করতে পারলে এই প্রকল্পের সুফল পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!