বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ আগস্ট ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ পেলেন ১৯৫৮৬ শিক্ষক

ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করেছে। এতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ হাজার ৫৮৬ জনকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়াম্যান মো. সাইফুল্লাহিল আজম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, কিছুক্ষণের মধ্যেই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো শুরু হবে। পর্যায়ক্রমে সবাই এসএমএস পাবেন। এছাড়া ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রেখে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগ দিতে বলা হয়েছে।

জানা গেছে, ৯৬ হাজার ৭৩৬টি শিক্ষক শূন্যপদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। প্রার্থী না থাকায় ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। নিবন্ধিত প্রার্থীরা ভি-রোল ফরম পূরণ করে এনটিআরসিএতে তাদের সনদ জমা দিয়েছেন। তাদের মধ্যে ১৯ হাজার ৫৮৬ জনকে চূড়ান্ত সুপারিশের সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

৩

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৪

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৫

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৬

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৭

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৮

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৯

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

১০

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১১

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১২

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১৩

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৪

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৫

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৬

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৭

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৮

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৯

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

২০