বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোজা অবস্থায় রান্নার স্বাদ বা লবণ দেখা যাবে?

ইসলাম ডেস্ক: রমজান এলেই রান্না নিয়ে প্রায় সব মুসলিম নারীর একটা বাড়তি দুশ্চিন্তা তৈরি হয়। সেহরি, ইফতারসহ রাতের খাবার সুস্বাদু হচ্ছে কিনা?

বিশেষ করে লবণটা পরিমাণ মতো দেওয়া হয়েছে কিনা।
যতই সুস্বাদু করে রান্না করা হোক না কেন, লবণের তারতম্য ঘটলে সবই বৃথা। যা বেশি হলেও দোষ, কম হলেও পানসে, খেতে ভালো লাগবে না।

এমন দুশ্চিন্তা মাথায় নিয়েই রোজা রেখে রান্না করেন গৃহিণীরা। রোজা ভেঙে যাওয়ার ভয়ে তরকারির লবণ চেখে দেখেন না৷

প্রশ্ন থাকতে পারে, প্রয়োজনের তাগিদে তরকারির লবণ বা খাবারের স্বাদ পরীক্ষা করা যাবে কি? তা করলে রোজা ভেঙে যাবে কি?

এ বিষয়ে ইসলামিক স্কলাররা বলেন— অন্যদের কষ্ট হওয়ার আশঙ্কা হলে রোজা অবস্থায় তরকারির লবণ দেখার সুযোগ ইসলামে আছে। এতে রোজা ভঙ্গ হবে না।

তবে লবণ দেখে সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিতে হবে। এ ক্ষেত্রে কুলিও করে নেওয়াই উত্তম। খেয়াল রাখতে হবে, খাবারের অংশ যেন গলাতে চলে না যায়।

আর যদি লবণ-কম বেশি বা খাবারের স্বাদ নিয়ে পরিবারে আপত্তি তোলার কেউ না থাকে অর্থাৎ কষ্টের আশঙ্কা না হলে রোজা অবস্থায় প্রয়োজন ছাড়া জিহ্বা দ্বারা স্বাদ না দেখা উচিত।

আর অনিচ্ছাকৃতভাবে খাদ্যবস্তু গিলে ফেললে রোজা ভেঙে যাবে। তবুও এ রোজা পূর্ণ করতে হবে। পরে একটি রোজা কাজা আদায় করতে হবে, তবে কাফফারা লাগবে না।

আর যদি খাদ্যবস্তু ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে সে দিনের রোজাও পালন করবে এবং পরে কাজা ও কাফফারা উভয়টাই আদায় করতে হবে। (ফতোয়ায়ে শামি)

সূত্র: মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস ৯৩৮৫, ৯৩৮৬; আলমুহিতুল বুরহানি ৩/৩৫৬; তাবয়িনুল হাকাইক ২/১৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৯

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০