বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ জুন ২০২৩, ১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গভীর রাতে পদ্মা সেতুতে অটোরিকশা, নদীতে ঝাঁপ দিয়ে চালক নিখোঁজ

ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতুর মাওয়া প্রান্তের এক্সিট লেন দিয়ে হঠাৎ করেই একটি ব্যাটারিচালিত অটোরিকশা পদ্মা সেতুতে উঠে পড়ে। এবং সেতুতে অটোরিকশা রেখে নদীতে ঝাঁপ দেয় চালক।

রোববার (১৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পদ্মাসেতুর দক্ষিণ থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাত দেড়টার দিকে মাওয়া প্রান্তের এক্সিট (সেতুর দক্ষিণ পাড় থেকে ঢাকাগামী গাড়ির লেন) লেন দিয়ে একটি অটোরিকশা দ্রুত গতিতে সেতুতে উঠতে থাকে। এ অবস্থায় পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে নিরাপত্তার দায়িত্বে টহলরত গাড়ি দিয়ে অটোরিকশা থামাতে ছুটে আসে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের গাড়ি। তবে অটোরিকশার গতি বেশি থাকায় একে থামাতে পারেননি তারা। অটোরিকশা দ্রুত সেতুর ২১ নম্বর পিলারের কাছে চলে আসে। এর পর রিকশা থামিয়ে রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেয় অটোরিকশাচালক। খবর পেয়ে পদ্মাসেতুর দক্ষিণ থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। চালক নিখোঁজ রয়েছেন এবং কি কারণে ওই চালক এ কাণ্ড ঘটিয়েছেন তা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে ‘ধরা পড়ার ভয়ে’ অটোরিকশা রেখেই নদীতে ঝাঁপ দিয়েছেন চালক।

পদ্মাসেতুর দক্ষিণ থানার উপ-পরিদর্শক ফিরোজ আল মামুন বলেন, ঘটনাটি আকস্মিক ঘটেছে। অটোরিকশা চালককে উদ্ধারে নৌপুলিশ কাজ করছে। গভীর রাতে এমন কাণ্ড তিনি কেন ঘটিয়েছেন তা জানা সম্ভব হয়নি। ‘

চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রুহুল আমিন বলেন, নদীতে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখনো ওই চালকের খোঁজ মেলেনি।

পদ্মাসেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, মাওয়া প্রান্ত থেকে এসে সেতুর ২১ নম্বর পিলার পর্যন্ত এসেছিল অটোরিকশাটি। ওখান থেকে নদীতে ঝাঁপ দেয় চালক। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা

কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

রাঙামাটিতে পিকআপভ্যান উল্টে নিহত ৪

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

১০

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

১১

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

১২

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৩

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

১৪

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

১৫

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

১৬

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১৮

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১৯

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

২০
error: Content is protected !!