বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ এপ্রিল ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের মোকছেদ নামা!

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ভূমিহীন নেতা পরিচয়দানকারী মোকছেদ আলী বিরুদ্ধে জমি ও টাকা দেওয়ার নাম করে বহু অসহায় ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন এক নারী।

এ ঘটনায় ভূরুলিয়া ইউনিয়নের শারমিন সুলতানা নামের ওই অসহায় নারী সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের কাছে টাকা ফেরত পাওয়াসহ মোকছেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগপত্রে বলা হয়, মোকছেদ আলী গাজী ২০২২ সালের ডিসেম্বর মাসে পৌরসভার শ্যামনগর মৌজায় ২ শতক জায়গা ও সরকারি ঘর পাইয়ে দেওয়ার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু সরকারি জায়গা ও ঘর কোনোটি দিতে না পারায় টাকা ফেরত চাইলে তিনি তালবাহনা শুরু করেন। ভুক্তভোগী ওই নারী গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় আহত হন। খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি থাকার পর বাড়িতে ফিরলে তাকে পাঁচ হাজার টাকা ফেরত দেয়া হয়। বাকি টাকা ফেরত চাইলে মোকছেদ আলী বলেন, ওখানে অনেক পরিবার বসাবস করছে, এমপি সাহেব বাড়িতে আসলে আমি সকল সমস্যা সমাধান করে দেব। কিন্তু আজও কোনো সমাধান করেনি, বরং তালবাহানা করছে।

এ দিকে অভিযোগ পেয়ে সংসদ সদস্য আতাউল হক দোলন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, শুধু অর্থ হাতিয়ে নেওয়া নয়, ভূমি জবর দখল করা মোকছেদের পরিবারের একটি নেশা। তাঁর ছেলে রহমত আলী একজন মাদক ব্যবসায়ী ও এলাকার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ। রহমত আলীর বিরুদ্ধে শ্যামনগর থানা পুলিশের উপর হামলা, তাদের সরকারি কাজে বাধা দেওয়া, মেডিকেল অফিসারের উপর হামলা, সাংবাদিকদের উপর হামলা, চাঁদাবাজী মামলাসহ বহু অসহায় গরীব মানুষের জমি ও ঘের দখলের ঘটনায় শ্যামনগর থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে।

অপরদিকে ভূমিদস্যু মোকছেদের জামাই সাবের মিস্ত্রি উপজেলা পরিষদের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী। তার বিরুদ্ধে সাবেক এক সংসদ সদস্যের ছত্রছায়ায় থেকে মসজিদের জায়গা এবং এক ইমাম সাহেবের নকিপুর সদরে কয়েক কোটি টাকার এক বিঘার বেশি দুটি জমি দখলসহ চাঁদাবাজি ও লুটপাটের বহু অভিযোগ রয়েছে।

ইতোমধ্যে গাজীপড়া জামে মসজিদ ও থানা মসজিদের ইমাম সাহেবের কোটি টাকা মূল্যের দুটি জায়গা জোরপূর্বক দখল করে বহুতল ভবন নির্মাণ করাসহ সুদের ব্যবসা করে এলাকার সাধারণ মানুষ কে নিঃস্ব করে ফেলার একাধিক অভিযোগ রয়েছে।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

২

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

৩

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

৪

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

৫

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

৬

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৭

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৮

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৯

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

১০

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

১১

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

১২

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

১৩

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১৪

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৫

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১৬

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৭

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৮

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৯

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

২০