বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৩, ২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নারীদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: ‘ক্রীড়াই শক্তি, সুস্থ দেহ সুন্দর মন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি শাহানা মুহিত’র সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মিসেস জেসমিন জাহান। এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী।
উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাসরিন খান লিপি, মহসেনা শেখ, মরিয়ম খাতু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, বিশিষ্ট ক্রীড়াবিদ সেতারা জামান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য জয়নুল আবেদীন জসি প্রমুখ।

পরে অতিথি হিসেবে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উপভোগ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন।

জেলা পর্যায়ের এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় নারী প্রতিযোগীরা দৌড়, লাফ উচ্চ লাফ, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, ভারসাম্য দৌড় প্রভৃতি ইভেন্ট অংশ নিচ্ছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে: নাহিদ

১

স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

২

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

৩

পাঠকের চিঠি || দেবহাটার গোপাখালী রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি রক্ষার দাবি

৪

৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশই রাজনৈতিক বিবেচনায়

৫

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

৬

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নবীনবরণ

৭

সরকারি কলেজে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে ডাস্টবিন স্থাপন

৮

তালা মহিলা কলেজে হাবিবকে সংবর্ধনা

৯

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

১০

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

১১

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

১২

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৩

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

১৪

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

১৫

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

১৬

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

১৭

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১৮

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

১৯

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

২০