বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জানুয়ারি ২০২৪, ৯:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শপথ নিয়ে এলাকায় ফিরে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন দোলন

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সোমবার (১৫ জানুয়ারি) বিকালে নিজ এলাকায় ফিরে ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন। এসময় সাধারণ মানুষের ভালোবাসার জবাবে জনগণের সেবক হয়ে কাজ করার ঘোষণা দেন তিনি।

নির্বাচনী এলাকার প্রবেশমুখে কালিগঞ্জের কাঁকশিয়ালী নদীর পাদদেশের বঙ্গবন্ধু ম্যুরালে পৌঁছুলে এস.এম আতাউল হক দোলনকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান আতাউল হক দোলন।

এরপর সন্ধ্যায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ডে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নেন তিনি।

শুভেচ্ছা বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা আমাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন, আমি চিরদিন মনে রাখবো। আমি আপনাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।

‌তিনি বলেন, শ্যামনগর ও কালিগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর নৌকার প্রতি ভালোবাসা থেকে আমাকে গুরুদায়িত্ব প্রদান করেছেন। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এলাকার উন্নয়নে নিজের জীবনকে উৎসর্গিত করার শপথ নিয়েছি।

অল্পদিনের মধ্যেই নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না। নির্বাচনী এলাকার অবৈধ বালি উত্তোলন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করবো। কোনো প্রকার নিয়োগ বাণিজ্য আমার নির্বাচনী এলাকায় হবে না বলে ঘোষণা দেন তিনি।

শুভেচ্ছা বিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০