বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ ডিসেম্বর ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক সংকট, ভেঙে পড়েছে স্বাস্থ্য সেবা

ডেস্ক রিপোর্ট: চিকিৎসক সংকটে ভেঙে পড়েছে সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবা। হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে সার্জারি, মেডিসিন, গাইনী, অর্থপেডিক্স ও চক্ষু বিশেষজ্ঞসহ ১০টি পদ। মাত্র ১২ জন চিকিৎসক দিয়ে জোড়াতালি দিয়ে চলছে ১০০ শয্যার এই হাসপাতাল। এতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ ।

জানা গেছে, সাতক্ষীরা সদর হাসপাতালের বহির্বিভাগে দৈনিক ২০০ থেকে ৪০০ রোগী সেবা নেন। এছাড়া গড়ে ভর্তি থাকেন ২০০ জন রোগী। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় গ্রামাঞ্চল থেকে আসা রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি অপারেশন বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে যাচ্ছেন, খোয়াচ্ছেন মোটা অংকের অর্থ। অনেকেই বেসরকারি ক্লিনিকে চিকিৎসার সামর্থ না থাকায় ধার দেনা করে বা জমি জায়গা বিক্রি করে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন।

সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আশাশুনি উপজেলার আব্দুর রশিদ গাজী ও কাছেদ আলী মোড়ল জানান, দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছে তারা জানতে পারেন, এখানে কোনো অর্থোপেডিক্স বা চক্ষু বিশেষজ্ঞ নেই।

ধুলিহরের মোকলেছুর রহমান অভিযোগ করেন, তার বৃদ্ধ বাবার জন্য মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে গিয়ে হাসপাতাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম জানান, চিকিৎসক ও অন্যান্য জনবল সংকটের বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সীমিত সম্পদ নিয়েও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

১

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

২

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৩

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

৪

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

৫

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

৬

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

৭

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

৮

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

৯

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১০

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১১

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১২

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১৪

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

১৫

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১৭

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১৮

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১৯

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

২০