বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ আগস্ট ২০২৪, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউইয়র্কভিত্তিক বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিলেন খালেদ মুহিউদ্দীন

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে যোগ দিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। গতাকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি ঠিকানা পরিবারের সঙ্গে যুক্ত হন।

কয়েকদিন আগেই খালেদ মুহিউদ্দিন জার্মানভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের দায়িত্ব ছাড়েন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন তিনি।

ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন জানান, সাংবাদিক খালেদ মুহিউদ্দীন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন মোবাইল টেলিকম কোম্পানি রিভারটেল ও ঠিকানা পরিবারে যোগ দিয়েছেন।

দীর্ঘ সময় ধরে খালেদ মুহিউদ্দীন গণমাধ্যমের সঙ্গে জড়িত। কর্মজীবনের শুরুতে তিনি যোগ দেন বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোতে। পরে তিনি বিডিনিউজ২৪, ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।

সাংবাদিকতা দিয়ে পেশা শুরু হলেও খালেদ মুহিউদ্দীন এক সময় যোগ দিয়েছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে। তবে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে শেষ পর্যন্ত তিনি আবার ফিরে আসেন সাংবাদিকতায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

২

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

৩

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

৪

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

৫

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৬

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৭

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৮

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৯

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১০

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১১

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

১২

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১৩

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৪

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১৫

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৬

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৭

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৮

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৯

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

২০