বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ মে ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওভার কাটা হয়নি, বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমেছে বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে সময়মতো ম্যাচ শুরু করা যায়নি। গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচটি আধ ঘণ্টা পিছিয়ে সাড়ে আটটায় শুরু করার সময় ঠিক হয়। টসও হয়।

টস জিতেছেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সব কিছু প্রস্তুত, এমন সময়ে ফের বৃষ্টি। গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে শঙ্কায় পড়ে গিয়েছিল কোহলিদের প্লে-অফে খেলা।

তবে আশার কথা হলো, বৃষ্টি বন্ধ হলে পৌনে এক ঘণ্টা দেরিতে ম্যাচটি শুরু হয়েছে। ওভারও কাটা হয়নি। অর্থাৎ নতুন করে বৃষ্টি শুরু না হলে দুই দল ব্যাটিং পাবে ২০ ওভার করে।

এই ম্যাচটি বেঙ্গালুরুর জন্য বাঁচামরার লড়াই। গুজরাট আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। বেঙ্গালুুরু যদি জিতে, তবে শেষ চারে থাকবে। হারলে বিদায় হয়ে যাবে।

বেঙ্গালুরু একাদশ
বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লমরর, মাইকেল ব্রেসওয়েল, অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, ওয়েন পার্নেল, বিজয়কুমার ভৈশাখ, মোহাম্মদ সিরাজ।

গুজরাট একাদশ
শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দাসুন শানাকা, ডেভিড মিলার, রাহুল তেয়াতিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নুর আহমেদ, মোহাম্মদ শামি, ইয়াশ দয়াল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০