বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ এপ্রিল ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় জমি নিয়ে বিরোধ: মাকে পিটিয়ে জখম করলো ছেলে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ছেলে।

গত সোমবার রাতে উপজেলার মঠবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই বৃদ্ধার পারিবারিক সূত্র জানায়, উপজেলার মঠবাটি গ্রামের আলী মোল্লার ছেলে রবিউল ইসলাম মোল্লা বাইশারাবাদ মৌজায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত সম্পত্তিসহ রেকর্ডীয় জমির মালিকদের নিকট থেকে ডিড মূলে প্রায় ১০ বিঘা জমিতে দীর্ঘ দিন ধরে ধান ও মাছ চাষ করে আসছে। কিন্তু রবিউলের লীজ ঘেরের দিকে নজর পড়ে তারই সহোদর ভাই আজু মোল্লা ও মোস্তফা মোল্লার। দীর্ঘ দিন ধরে তারা রবিউলের মৎস্য ঘের অবৈধ দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় একের পর এক থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছে। তারই জের ধরে গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে আজু মোল্লা ও মোস্তফা মোল্লা লোকজন নিয়ে রবিউলের মৎস্য লীজ ঘেরে অবৈধ প্রবেশ করে বাসাবাড়ি ভাংচুরসহ রবিউলকে মারপিট করে। সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে, থানায় সংবাদ দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে আজু মোল্লা ও মোস্তফা মোল্লা এবং তাদের পরিবারের লোকজন ঐদিন রাত আনুমানিক ১২টার পরে রবিউলের বাড়িতে হামলা চালিয়ে তারই গর্ভধারিণী মা হামিদা বেগম (৬৫) কে মারপিট করে রক্তাক্ত জখম করে।বর্তমানে আহত হামিদা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!