বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২ মার্চ ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিট হতে পারেননি শাবনূর, ফিরে যাওয়ায় অনিশ্চয়তায় তিন সিনেমা

ডেস্ক রিপোর্ট: বহু বছর ধরেই সিনেমায় নেই শাবনূর। একমাত্র সন্তান আইজানকে নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছিলেন। মাঝে মাঝে আসতেন, কিছুদিন থেকে চলেও যেতেন। সেই শাবনূর এবার দেশে এসে নতুন খবর দিলেন। তিন-তিনটি নতুন চলচ্চিত্রে অভিনয় করার খবর দিয়ে নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিলেন অনুরাগীদের মাঝে। ছবিগুলো হচ্ছে সেগুলো হলো ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’।

এভাবে হুটহাট তিন সিনেমার ঘোষণা শাবনূরের জন্য খুব একটা ইতিবাচক হয়ে আসেনি। সিনমাগুলোতে চুক্তিবদ্ধ হওয়ার পর অনেক সমালোচনাও এসেছে। পরিচালকদের অনেকেই মন্তব্য করেছেন এভাবে শাবনূরের ফেরা ঠিক হয়নি। মেদ ঝড়িয়ে ফিট হওয়ার পরই ফেরার দরকার ছিল।

দেরিতে হলেও পরিচালকদের ওইসব কথা কানে নিয়েছেন শাবনূর। তিনটি সিনেমার ঘোষণা দিলেও কোনোটিরই শুটিং শুরু করতে পারেননি শাবনূর। তার আগেই ফিরে যেতে হয়েছে অস্ট্রেলিয়ায়।

কোনো সিনেমার শুটিং না করেই শাবনূর অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন। সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, কমপক্ষে ১৫ কেজি ওজন কমাতে পারলেই চলচ্চিত্রগুলোর চরিত্রের উপযোগী হয়ে উঠবেন তিনি। তাই ফিট হতেই ফিরে গিয়েছেন শাবনূর। কিন্তু এবার চলে যাওয়ার পর ফের করবে ফিরবেন সেটা অজানা।

এদিকে শাবনূরের ঘনিষ্ঠ একজন গণমাধ্যমকে বলেন, শাবনূরের অস্ট্রেলিয়া যাওয়ার কারণ, নিজেকে ফিট করা। ওজন কমিয়ে ফিট হয়ে তবেই ফিরবেন। ফিরেই তারপর শুটিং শুরু করবেন।

গত বছরের শেষ দিকে শোনা গিয়েছিল, মার্চে একটি ছবির শুটিং শুরু হবে। ‘মাতাল হাওয়া’ ছবির কয়েক দিনের শুটিং করতেও ইচ্ছা পোষণ করেছিলেন ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী। আর এপ্রিলে ‘রঙ্গনা’ ছবির শুটিং করবেন, এমনটা জানিয়েছিলেন আরাফাত হোসাইন। এ দুই চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শাবনূরের ফিট হয়ে না ফেরা পর্যন্ত কোনোভাবে বলা সম্ভব নয়, কবে শুটিং শুরু হতে পারে। সবকিছু মিলিয়ে শাবনূরের নতুন তিনটি ছবি নিয়ে ভালোই ধোঁয়াশা তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!