বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ এপ্রিল ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৈশাখের খরতাপে পথচারী ও শ্রমজীবীদের পাশে পানি-স্যালাইন নিয়ে এক ঝাঁক তরুণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকূল। সারাদেশে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচণ্ড গরমে স্বাভাবিক কাজকর্মও ঠিকমতো করতে পারছেন না মানুষ। এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত কয়রার শ্রমজীবী মানুষকে একটু প্রশান্তি দেওয়ার জন্য সুপেয় খাবার পানি, স্যালাইন, শরবত বিতরণ করেছে এক ঝাঁক তরুণ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের উদ্যোগে উপজেলা সদরের আশেপাশের বিভিন্ন বাজারে পথচারী, ভ্যান চালক, ইজিবাইক চালক, বাস চালক ও শ্রমজীবী খেটে খাওয়া ৫ শতাধিক মানুষের মাঝে এসব বিতরণ করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাঈমুল হুদা রনি, আব্দুল আলিম, সাহারিয়ার হোসেন সজীব, আবুল হাসান, নাহিদ, শাহিন, শিহাব উদ্দীন, শুভ, সাব্বির জীবন, রিফাত প্রমুখ।

কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠতা মোঃ মোস্তাফিজুর রহমান (সোহাগ) বলেন, গত কয়েক দিনের গরমে পথচারী, দিনমজুর, ভ্যান চলক, শ্রমজীবী সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই তীব্র গরমে বেশি বেশি পানি পান করতে উপদেশ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পথে চলা অবস্থায় পানি পাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে উঠে। পানি পেলেও অনেক সময় গরম থাকে, সেই কথা চিন্তা করে আমরা ঠান্ডা পানি, লেবুর শরবত ও স্যালাইন বিতরণ করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

১০

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১১

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১২

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১৩

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৪

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৫

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১৬

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১৭

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৮

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৯

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

২০
error: Content is protected !!