বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশের গাড়িতে হামলা, বিজয়ী চেয়ারম্যানসহ পরাজিত প্রার্থী আটক

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পুলিশের গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- বিজয়ী চেয়ারম্যান ওমর ফারুক ইবিনে হুছাইন ভুলু ও পরাজিত প্রার্থী আক্তার হোসেন বোরহান চৌধুরী।

এদিকে হামলার ঘটনা ও উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট, ৪ রাউন্ড গ্যাস সেল ও ২ রাউন্ড সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ করে। এরপরও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৮ এপ্রিল) রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঁধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকের পর থেকে ভুলু ও বোরহান সদর মডেল থানা হেফাজতে রয়েছেন।

আটক ভুলু ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাবেক সভাপতি এবং বোরহান তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী বোরহান চৌধুরী ৬২৩৯ ভোট ও আনারস প্রতীকে ভুলু ৭৫৪২ ভোট পেয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ওই ইউনিয়নের ১ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়। এতে অটোরিকশা মার্কার প্রার্থী বোরহান চৌধুরীর ভোট কম পাওয়ায় তার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তারা দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে সহকারী পুলিশ সুপার (রামগতি-সার্কেল) সাইফুল আলমের গাড়ির সামনের গ্লাসের কাঁচ ভেঙে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড রাবার বুলেট, ৪ রাউন্ড গ্যাস সেল এবং ২ রাউন্ড সাউন্ড গ্যানেড নিক্ষেপ করে পুলিশ। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থাকে বিজয়ী চেয়ারম্যান ভুলু ও পরাজিত প্রার্থী বোরহানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে এতে কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার সাংবাদিকদের বলেন, ফলাফল ঘোষণা নিয়ে ভোটকেন্দ্রে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়৷ আটক দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সীমানা জটিলতা ও মামলার কারণে তেওয়ারীগঞ্জসহ সদর উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ১৩ বছর নির্বাচন স্থগিত ছিল। রোববার (২৮ এপ্রিল) ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!