বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ জুন ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সামনে সহজ সমীকরণ

স্পোর্টস ডেস্ক | দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপাল জিতলে বিপদ হতে পারতো বাংলাদেশের। কিন্তু মাত্র ১ রানে হেরে সাকিব-শান্তদের কাজ সহজ করে দিয়েছে নেপালিরা।

‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে যেতে হলে এই নেপালকে হারালেই চলবে বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা চলে যাবে শেষ আটে। কারণ পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট পাবে বাংলাদেশ। তাতে তাদের মোট পয়েন্ট হবে ৫। নেদারল্যান্ডস যদি নিজেদের শেষ ম্যাচে জিতেও যায়, তাহলেও ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হবে তাদের।

তবে বাংলাদেশ যদি নেপালের কাছে হেরে যায় আর নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে রানরেটের হিসাব সামনে আসবে। তখন বাংলাদেশ ও নেদারল্যান্ডস দুই দলেরই পয়েন্ট হবে সমান ৪। রানরেট কম থাকলে বাদ পড়বে বাংলাদেশ। নেট রানরেটের দিক থেকে বাংলাদেশ (+৪৭৮) এখন পর্যন্ত নেদারল্যান্ডসের (-০.৪০৮) চেয়ে অনেক এগিয়ে।

এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা আটের লড়াইয়ে ছয় দলের জায়গা নিশ্চিত হয়েছে। বাকি আছে দুই দল। দৌড়ে আছে চার দল। বাংলাদেশ, নেদারল্যান্ডস ছাড়াও আছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। এদের মধ্যে বাংলাদেশ আর নেদারল্যান্ডসের মধ্যে কোয়ালিফাই করা দল যাবে সুপার এইটের ‘প্রথম’ গ্রুপে। যেখানে তাদের সাথে থাকবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাংলাদেশ কোয়ালিফাই করলে এই গ্রুপে পড়বে।

ইংল্যান্ড ও স্কটল্যান্ড থেকে কোয়ালিফাই করা দল যাবে সুপার এইটের ‘দ্বিতীয়’গ্রুপে। যেখানে আগে থেকেই জায়গা নিশ্চিত করেছে টুর্নামেন্টের দুই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!